1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় বিয়ের ১৭ দিনের মাথায় শ্বশুরবাড়িতে যুবকের আত্মহত্যা কয়রায় মাস ব্যাপী গণসংযোগ উপলক্ষে জামায়াতের দাওয়াতী সমাবেশ নারী-শিশুদের কল্যাণ ও অধিকার নিশ্চিতে কাজ করার প্রত্যয় এমপি বিলকিস ইসলাম’র  কয়রায় ৩৮ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক নেপালের বন্যা: সীমান্ত বিহীন জলবায়ু সংকট কপিলমুনিতে কবরস্থানের জায়গা দখল করে ইমারত নির্মাণ, প্রতিবাদে মানববন্ধন আজ শুভ জন্মাষ্টমী বাস চলাচলে বৈষম্য দুর করতে নীলফামারী মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের ৭ দিনের আল্টিমেটাম কয়রায় ৪রশতাধিক অসহায় পরিবারের মাঝে বৃষ্টির পানি সংরক্ষণে পানির ট্যাংকি বিতরণ কয়রায় সিএনআরএসের উপজেলা পর্যায়ে প্রকল্প শেয়ারিং কর্মশালা

সৈয়দপুরে ট্রাক্টরের চাপায় পিষ্ট হয়ে আওয়ামী লীগ নেতা নিহত

  • প্রকাশিত : বুধবার, ২২ নভেম্বর, ২০২৩
  • ১৫১ বার পঠিত
soyedpur-3809

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি::


নীলফামারীর সৈয়দপুরে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ইউনিয়ন আওয়ামী লীগ নেতা জ্যোতিশ দাস (৭৩) নিহত হয়েছেন।

মঙ্গলবার (২১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটায় উপজেলা বাঙ্গালীপুর ইউনিয়নের পাঠানপাড়া- পীরপাড়া সড়কের গাড়ারডাঙ্গা এলাকায় মর্মান্তিক ওই দুর্ঘটনা ঘটে।

নিহত জ্যোতিশ দাস দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বেনিরহাট বাবুপাড়ার স্বগীয় জগদীশ দাসের ছেলে এবং পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডী ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের বেলাইচন্ডী ইউনিয়ন শাখার সভাপতি ছিলেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, ঘটনার দিন সন্ধ্যায় জ্যোতিশ দাস জনৈক সবুজ রায়ের একটি মোটরসাইকেলে পেছনে বসে তারাগঞ্জ থেকে নিজ বাড়ি বেলাইচন্ডীর বেনিরহাট বাবুপাড়ার ফিরছিলেন। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তারা বাঙ্গালীপুর ইউনিয়নের পাঠানপাড়া- পীরপাড়া সড়কের মধবর্তীস্থানে এলে বিপরীত দিক থেকে আসা একটি মালবোঝাই মাহেন্দ্র ট্রাক্টর মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে আরোহী জোতিশ দাস মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাক্টরের চাকায় পিষ্ট হলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এসময় মোটরসাইকেল চালক সবুজ রায় গুরুতর আহত হয়েছেন। তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে সৈয়দপুর থানা পুলিশের উপ পরিদর্শক আহসান হাবিব ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করেন। তার মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন আইনী প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর