1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
তালার ঘোষনগরে স্বামীর মৃত্যুতে বিধবা স্ত্রীর সরাসরি নামপত্তন করে বসতভিটার জমিবিক্রি! গভীর রাতে ধ্বসে পড়ল পাইকগাছা চৌকি আদালতের জরাজীর্ণ ভবনের ছাদ কয়রায় ৫৩ তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন সৈয়দপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন কয়রায় মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য পেল আশাশুনির ৭৫৫ জন নিম্নআয়ের মানুষ সৈয়দপুরে উৎসবের আমেজে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পাইকগাছায় পানির তোড়ে নির্মানাধীন রাস্তা ভেঙ্গে লোকালয়ে লোনা পানি, ভোগান্তিতে এলাকাবাসী খুলনায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

সৈয়দপুরে তিন দিনব্যাপী পিঠা উৎসবের উদ্বোধন

  • প্রকাশিত : শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
  • ১২৯ বার পঠিত
saidpur-picture-10240
  • সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি ::

নীলফামারীর সৈয়দপুরে তিন দিনব্যাপী পিঠা উৎসব শুরু হয়েছে। স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন হৃদয়ে সৈয়দপুর ওই পিঠা উৎসবের আয়োজন করেছে।

গতকাল বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেলে সৈয়দপুর শহরের বিমানবন্দর সড়কে অবস্থিত জেলা পরিষদ ডাকবাংলো চত্বরে ওই পিঠা উৎসবের উদ্বোধন করা হয়।

এ অনুষ্ঠানের প্রধান অতিথি সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুর -ই- আলম সিদ্দিকী পিঠা উৎসবের উদ্বোধন করেন। এতে বিশেষ অতিথি ছিলেন সহকারি কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আলহাজ্ব আব্দুল গফুর সরকার ও সমাজসেবক মামুন অর রশিদ মামুন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দপুর ওমেন্স ই-কমার্স ফোরামের সভাপতি প্রভাষক শিউলী বেগম, স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন হৃদয়ে সৈয়দপুরের উপদেষ্টা আলহাজ্ব জয়নাল আবেদীন, লক্ষণপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রেজাউল করিম রেজা, এরশাদ হোসেন পাপ্পু, বুলবুল সরকার, সমাজসেবক রবিউল আউয়াল, সংগঠনটির প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক মো. রুবেল, উপজেলা শাখার সভাপতি মাসুদ পারভেজ, মোমিনুর রহমান মোমিন প্রমুখ।

এর আগে প্রধান অতিথি ফিতা কেটে ও বেলুন উড়িয়ে পিঠা উৎসবের উদ্বোধন করেন।

আয়োজক সংগঠন সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার থেকে শুরু হয়ে তিন দিনব্যাপী পিঠা উৎসব চলবে আগামী ২৩ নভেম্বর শনিবার পর্যন্ত। পিঠা উৎসবে ২৫টি স্টল স্থাপন করা হয়েছে। এ সব স্টলে পিঠাপুলি ছাড়াও কাপড়, হস্তশিল্পসহ নানা রকমারি পণ্য সামগ্রী স্থান রয়েছে।

এছাড়াও শিশু-কিশোরদের বিনোদনের জন্য নাগরদোলা,ট্রেন, নৌকাসহ নানা রকম রাইডের ব্যবস্থা রাখা হয়েছে। উৎসব চলবে প্রতিদিন বেলা দুইটা থেকে রাত ১০টা পর্যন্ত। আয়োজক সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সোহেল রানা গ্রামীণ বাংলার ঐতিহ্যবাহী পিঠা উৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্নের জন্য সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন ।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর