1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ডুমুরিয়ায় ধানের দামের চেয়ে শ্রমিকের মজুরির মূল্যে বেশি মুন্সীগঞ্জের শিলই মাদক নির্মুল কমিটিতে সভাপতি জাকির, ওসমান সম্পাদক জিয়া সাইবার ফোর্স-জেডসিএফ কয়রা উপজেলার আহবায়ক কমিটি গঠন পাইকগাছার সুখেন হত্যা: প্রধান আসামী প্রকাশের যাবজ্জীবন কারদন্ড, স্ত্রী রুপা খালাস কয়রায় জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন পাইকগাছায় লবণাক্ত পানির অনুপ্রবেশ প্রতিরোধে ক্যাম্পেইন ও র‌্যালি অনুষ্ঠিত বেনাপোলে এক ব্যক্তির মরদেহ উদ্ধার হাকর নদীতে বেড়িবাঁধ দিয়ে প্রভাবশালীদের দখলে মাছ চাষ কয়রায় মাদ্রাসা ম্যানেজিং কমিটিতে আ’লীগ নেতার স্ত্রী সভাপতি, প্রতিবাদে সংবাদ সম্মেলন পাইকগাছায় প্রাথমিকের ফিডিং কর্মসূচী মিড ডে মিলে’র খাদ্য অনিয়মের প্রমান পেয়েছে কতৃপক্ষ, ব্যবস্থা নিতে সুপারিশ

সৈয়দপুরে দুই দিনব্যাপী তারুণ্যের উৎসবের সমাপনী

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
  • ৮৪ বার পঠিত
10717
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি :


“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” শ্লোগানকে সামনে রেখে নীলফামারীর সৈয়দপুরে ইন্টারন্যাশনাল স্কুলে দুই দিনব্যাপী তারুণ্যের উৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৯ জানুয়ারি)  শহরের পুরাতন বাবুপাড়াস্থ  শিক্ষা প্রতিষ্ঠান চত্ত্বরে উক্ত উৎসবের সমাপনী অনুষ্ঠিত হয়।
উৎসব উপলক্ষে অভিজাত শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের জন্য পাঁচটি গ্রুপে চিত্রাঙ্কন, রচনা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ক গ্রুপে : বিজয়ী হয়েছে- আবরার গালিব, রাইয়ান,
নওশিন,জাকিয়া,শান, খ গ্রুপে : রুতবা জামান, অভিরাজ কুমার পরখ,তালবিয়া তৌহিদ, তাসনিয়া,নূর সাইয়ারা প্রিমু, নূর আলাভি পিউ গ্রুপে : রাবেয়া আয়শা, মারিয়াম উম্মে দিনেজা, সাফওয়ানা সাহার, ঘ গ্রুপে : রিয়াদ মাহমুদ ফয়সাল, মো. আল মুতাদি মিরান, সুমাইমা জাহিদ রুদানা। ঙ গ্রুপে : মোস্তফা আমির ফয়সাল, মোছা. আকসা, নাসিমা আক্তার সাদিয়া।
এছাড়া রচনা প্রতিযোগিতায় ঙ গ্রুপে বিজয়ী হয়েছে বার্জিস আলী, মোস্তফা আমির, মোছা. আকসা। প্রতিযোগিতার শেষ দিনে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা  হয়। এতে  ইন্টারন্যাশনাল  স্কুলের অধ্যক্ষ মো. শাবাহাত আলী সাব্বু বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল স্কুলের উপাধ্যক্ষ  নিঘাত সুলতানা, সিনিয়র শিক্ষক মুনিরা খান, সিনিয়র শিক্ষক আরিফ রশিদ প্রমুখ।
পুরস্কার অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রতিষ্ঠানটির সিনিয়র শিক্ষক শারমিন আক্তার। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অধ্যক্ষ মো. শাবাহাত  আলী সাব্বু বলেন এই আয়োজন শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতা ও  মেধার বিকাশে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।সবশেষে বিশেষ দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন স্কুলের সিনিয়র শিক্ষক  মো. জুলফিকার আলী।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর