1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছার সুখেন হত্যা: প্রধান আসামী প্রকাশের যাবজ্জীবন কারদন্ড, স্ত্রী রুপা খালাস কয়রায় জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন পাইকগাছায় লবণাক্ত পানির অনুপ্রবেশ প্রতিরোধে ক্যাম্পেইন ও র‌্যালি অনুষ্ঠিত বেনাপোলে এক ব্যক্তির মরদেহ উদ্ধার হাকর নদীতে বেড়িবাঁধ দিয়ে প্রভাবশালীদের দখলে মাছ চাষ কয়রায় মাদ্রাসা ম্যানেজিং কমিটিতে আ’লীগ নেতার স্ত্রী সভাপতি, প্রতিবাদে সংবাদ সম্মেলন পাইকগাছায় প্রাথমিকের ফিডিং কর্মসূচী মিড ডে মিলে’র খাদ্য অনিয়মের প্রমান পেয়েছে কতৃপক্ষ, ব্যবস্থা নিতে সুপারিশ সাংবাদিকের ভাইয়ের মুত্যুতে কয়রা উপজেলা প্রেসক্লাবের শোক ডুমুরিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতি সভা খালেদা জিয়ার নামে নামকরণ থাকায় ১৭ বছর সংস্কার হয়নি ছাত্রী নিবাস

সৈয়দপুরে নানা আয়োজনে সমাজসেবা দিবস পালিত

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
  • ৬৯ বার পঠিত
saidpur-10659

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি ::


সারাদেশের মতো নীলফামারীর সৈয়দপুরেও বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে সৈয়দপুর উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে ওয়াকাথন ও মুক্ত আড্ডা অনুষ্ঠিত এবং অসহায়দের মাঝে হুইলচেয়ার ও ট্রাইসাইকেল বিতরণ করা হয়েছে।

নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার” এবারের প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা পরিষদ মিলনায়তনে ওই মুক্ত আড্ডা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার মো. নুর-ই-আলম সিদ্দিকী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা সমাজসেবা অফিসার নুর মোহাম্মদ।

এতে অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মাহফুজার রহমান চৌধুরী, উপজেলা সমবায় কর্মকর্তা মো. মাহফুজার রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মির্জা মো. আবু সাইদ, উপজেলা নির্বাচন অফিসার মো. আব্দুল কুদ্দুস সরকার, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ সহকারী কর্মকর্তা মো. আবু জাফর প্রমুখ। সহকারী উপজেলা সমাজসেবা অফিসার আবু রায়হানের সঞ্চালনায় মুক্ত আড্ডায় অন্যান্যদের মধ্যে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি, সমাজসেবা অধিদপ্তর সকল কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন ভাতাভোগী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এর আগে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ কার্যালয় চত্বর থেকে একটি ওয়াকাথন বের করা হয়। শেষে শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার ও ট্রাইসাইকেল বিতরণ করা হয়। এর মধ্যে রয়েছে হুইল চেয়ার ৭টি ও ট্রাই সাইকেল একটি।

ট্রাইসাইকেল পেয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় শহরের উপকণ্ঠের ঢেলাপীর আবাসন এলাকার বাসিন্দা শারীরিক প্রতিবন্ধী মো. আমজাদ হোসেন বলেন, একটি বিশেষ রোগে আক্রান্ত হয়ে আমি প্রতিবন্ধী হয়ে পড়েছি। আমার দুইটি পায়েই কেটে ফেলতে হয়েছে। ফলে আমার পক্ষে একাকী স্বাভারিক চলাচল করা সম্ভব হতো না। অন্যের কোলে কিংবা যানবাহনে আমাকে যে কোন জায়গায় যেতে হতো। আজ আমাকে সমাজসেবা দিবসে সমাজ সেবা অধিদপ্তর থেকে একটি ট্রাইসাইকেল প্রদান করা হলো। এখন থেকে আমার চলাচলে কোন সমস্যা নেই। আমি এখন থেকে যে কোন জায়গায় একাকী ট্রাই সাইকেলে যেতে পারবো।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর