1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় মাদ্রাসা ম্যানেজিং কমিটিতে আ’লীগ নেতার স্ত্রী সভাপতি, প্রতিবাদে সংবাদ সম্মেলন পাইকগাছায় প্রাথমিকের ফিডিং কর্মসূচী মিড ডে মিলে’র খাদ্য অনিয়মের প্রমান পেয়েছে কতৃপক্ষ, ব্যবস্থা নিতে সুপারিশ সাংবাদিকের ভাইয়ের মুত্যুতে কয়রা উপজেলা প্রেসক্লাবের শোক ডুমুরিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতি সভা খালেদা জিয়ার নামে নামকরণ থাকায় ১৭ বছর সংস্কার হয়নি ছাত্রী নিবাস মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭ সাতক্ষীরার কালিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা অধিবাস অধিকারীর মৃত্যুতে রাষ্ট্রীয় মর্যাদায় সৎকার কয়রায় জিঙ্ক সমৃদ্ধি বিরি ১০২ ধানের মাঠ দিবস পালন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরি: সিসিটিভির সরঞ্জাম উদ্ধার, আটক-৩ ডুমুরিয়ায় এসিআই’র সূর্যমুখী বীজ হাইসান ৩৬’র মাঠ দিবস

সৈয়দপুরে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক আলোচনা ও র‌্যালি

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৬ বার পঠিত
saidpur-10275

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি::


বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় উপজেলা পর্যায়ে সচেতনতা বৃদ্ধিতে নীলফামারীর সৈয়দপুরে নিরাপদ খাদ্য সচেতনতামূলক আলোচনা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ নীলফামারী জেলা কার্যালয়ের উদ্যোগে শহরের আল-ফারুক একাডেমিতে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর আল ফারুক একাডেমির প্রধান শিক্ষক মো.শফিকুল ইসলাম এবং বিশেষ অতিথি ছিলেন জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (এডি) মো. শামসুল আলম।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ নীলফামারী জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য অফিসার মো. শিহাব উদ্দিনের সভাপতিত্বে এবং সৈয়দপুর উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর মো. আলতাফ হোসেন সরকারের সঞ্চালনায় সভা আল-ফারুক একাডেমির শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পরে শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের সমন্বয়ে একটি র‌্যালি বের করা হয়।সভায় খাদ্য নিরাপদ রাখার পাঁচটি চাবিকাটিসহ ফ্রিজ, রেফ্রিজারেটর ব্যবস্থাপনা,নিরাপদ খাদ্য প্রস্তুতকরণ, শাকসবজি ,ফলমূল, মাছ ও মাংসের নিরাপত্তা খাবারে ডাই কালার, পোড়া তেল, ভাজা খাবার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর