1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় বিয়ের ১৭ দিনের মাথায় শ্বশুরবাড়িতে যুবকের আত্মহত্যা কয়রায় মাস ব্যাপী গণসংযোগ উপলক্ষে জামায়াতের দাওয়াতী সমাবেশ নারী-শিশুদের কল্যাণ ও অধিকার নিশ্চিতে কাজ করার প্রত্যয় এমপি বিলকিস ইসলাম’র  কয়রায় ৩৮ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক নেপালের বন্যা: সীমান্ত বিহীন জলবায়ু সংকট কপিলমুনিতে কবরস্থানের জায়গা দখল করে ইমারত নির্মাণ, প্রতিবাদে মানববন্ধন আজ শুভ জন্মাষ্টমী বাস চলাচলে বৈষম্য দুর করতে নীলফামারী মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের ৭ দিনের আল্টিমেটাম কয়রায় ৪রশতাধিক অসহায় পরিবারের মাঝে বৃষ্টির পানি সংরক্ষণে পানির ট্যাংকি বিতরণ কয়রায় সিএনআরএসের উপজেলা পর্যায়ে প্রকল্প শেয়ারিং কর্মশালা

সৈয়দপুরে ফেনসিডিল উদ্ধার : নারীসহ গ্রেফতার -২, মাইক্রোবাস জব্দ

  • প্রকাশিত : বুধবার, ২২ নভেম্বর, ২০২৩
  • ১৭৫ বার পঠিত
soyedpur-3808

মিজানুর রহমান মিলন, সৈয়দপুর::


নীলফামারীর সৈয়দপুরে মাইক্রোবাস নিয়ে মাদক ব্যবসায়ীদের কাছে ফেনসিডিলের চালান দিতে এসেছিল নারীসহ দুই মাদক ব্যবসায়ী। মাইক্রোবাসটি রাখা হয়েছিল শহরের সৈয়দপুর -দিনাজপুর বাইপাস সড়কের পাশে কুন্দল দলবাড়ি নামক স্থানে। ঘটনাটি মঙ্গলবার (২১ নভেম্বর) রাত ৯টায়।

ওই সময় সৈয়দপুর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) এসএম রাসেল পারভেজের নেতৃত্বে উপ পরিদর্শক আবু তারেক দিপুসহ পুলিশের একটি টহল দল ওই এলাকায় দিয়ে রাবেয়া মিল এলাকায় যাচ্ছিল। এসময় সড়কের পাশে মাইক্রোবাসটি (নং -ঢাকামেট্রো-চ-১১-৩৭৫৬) দাড়িয়ে থাকতে দেখে পুলিশের টহল গাড়িটি সেখানে থামে। কিন্তু পুলিশ দেখে মাইক্রোবাস চালক মূহুর্তে পালিয়ে যায়।

এ ঘটনায় পুলিশ মাইক্রোবাসটি তল্লাশী করে সেখানে দুটি বড় ব্যাগে থাকা ১৯৬ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মাইক্রোবাসে বসে থাকা এক নারীসহ দুইজনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার হওয়া দুই মাদক ব্যবসায়ী হচ্ছে মো. আলাউদ্দিন ওরফে বকুল (৩৫) এবং মুক্তা আকতার পাখি (২৫)। খবর পেয়ে সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কল্লোল কুমার দত্ত ও থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম ঘটনাস্থলে পৌছেন। সেখানে উপস্থিত লোকজনদের সামনে মাইক্রোবাসসহ উদ্ধার হওয়া ফেনসিডিলের জব্দ তালিকা করা হয়। পরে গ্রেফতার দুই মাদক ব্যবসায়ীসহ জব্দ করা মাইক্রোবাস,
দুটি মোবাইল ফোন ও উদ্ধার করা ফেনসিডিল থানায় নিয়ে আসেন।

এ ব্যাপারে তাদের বিরুদ্ধে মাদক আইনে রাতেই সৈয়দপুর থানায় মামলা হয়। গ্রেফতারকৃত আলাউদ্দিন ওরফে বকুল শহরের হাতিখানা বানিয়াপাড়া আজিজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ভাড়া বাসায় থাকে। তার পিতার নাম মোহাম্মদ আলী। এবং মুক্তা আকতার পাখি দিনাজপুরের হাকিমপুর উপজেলার দক্ষিণ বাসুদেবপুর চুড়িপট্টি এলাকার রিপন ইসলামের স্ত্রী। সে নীলফামারীর জলঢাকা পৌর এলাকার পেট্টোল পাম্প বগুলাগাড়িতে ভাড়া বাসায় বসবাস করে বলে জানা গেছে।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ফেনসিডিল আটকের ঘটনায় তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। তাদেরকে বুধবার (২২ নভেম্বর) সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর