1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আজ শুভ জন্মাষ্টমী বাস চলাচলে বৈষম্য দুর করতে নীলফামারী মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের ৭ দিনের আল্টিমেটাম কয়রায় ৪রশতাধিক অসহায় পরিবারের মাঝে বৃষ্টির পানি সংরক্ষণে পানির ট্যাংকি বিতরণ কয়রায় সিএনআরএসের উপজেলা পর্যায়ে প্রকল্প শেয়ারিং কর্মশালা সৈয়দপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের লায়ন্স স্কুল এন্ড কলেজের সংবর্ধনা প্রদান তালার ঘোষনগরে স্বামীর মৃত্যুতে বিধবা স্ত্রীর সরাসরি নামপত্তন করে বসতভিটার জমিবিক্রি! গভীর রাতে ধ্বসে পড়ল পাইকগাছা চৌকি আদালতের জরাজীর্ণ ভবনের ছাদ কয়রায় ৫৩ তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন সৈয়দপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন কয়রায় মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সৈয়দপুরে বন্যার পানি নিষ্কাশনের নালা বন্ধের প্রতিবাদে সড়ক অবরোধ, জেলা প্রশাসকের আশ্বাসে প্রত্যাহার

  • প্রকাশিত : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮৯ বার পঠিত
nilfamari-118

মিজানুর রহমান মিলন, সৈয়দপুর (নীলফামারী) থেকে::

৭ দিনের আলটিমেটাম


নীলফামারীর সৈয়দপুরে বন্যার পানি নিষ্কাশনের নালা বন্ধের প্রতিবাদে গতকাল বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সড়ক অবরোধ করা হয়। এ অবরোধ করা হয় শহরের ব্যস্ততম শহীদ তুলশীরাম সড়কের কুন্দলের দহলা ব্রীজ নামক এলাকায়। অবরোধ চলাকালে সড়কের উভয়দিকে প্রচন্ড যানজটের সৃষ্টি হয়।

এ সময় শহরবাসীর দাবির সঙ্গে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন, পৌর কাউন্সিলর আব্দুল খালেক সাবু, মহিলা কাউন্সিলর আফরোজা ইয়াসমিন, নাগরিক সমাজের প্রতিনিধি তামিম রহমান, ১২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল মজিদ, সিরাজুল ইসলাম, আবু তালেব, নজরুল ইসলাম, জাবেদ আলী, আলমগীর হোসেন প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, দহলা ব্রীজ হয়ে খড়খড়িয়া নদীর সঙ্গে সংযুক্ত বন্যার পানি প্রবাহের নালাটি কুন্দল এলাকার দুর্বৃত্তায়ন ধরনের কতক ব্যক্তি দখল করে পুকুর বানিয়ে মাছ চাষ করছে। ফলে সম্প্রতি হয়ে যাওয়া বন্যার পানি আটকে গিয়ে পৌর এলাকা জলমগ্ন হয়ে পড়ে। কয়েক হাজার হেক্টর ফসলি জমির আমন খেত পানিতে তলিয়ে যায়। মানুষের বাড়িঘরে হাঁটু পানি জমে। ফলে জনজীবন স্থবির হয়ে পড়ে। বর্তমানেও আমন খেত পানির নীচে আছে। এতে করে শত শত কৃষকের আর্থিক ক্ষতির আশংকা রয়েছে। এ সমস্যা সমাধানে প্রতিবাদী মানুষ সাত দিনের আলটিমেটাম দিয়ে সড়ক অবরোধ করে। অবরোধ থেকে সাত দিনের মধ্যে সমস্যার সমাধান না হলে বৃহৎ আন্দোলন করা হবে বলে হুশিয়ারী দেয়া হয়।

এদিকে অবরোধ তুলে নিতে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন মুঠোফোনে নীলফামারী জেলা প্রশাসক পঙ্কজ ঘোষের সাথে মোবাইল ফোনে কথা বললে তিনি সমস্যা সমাধানের আশ্বাস দেন। পরে জেলা প্রশাসকের আশ্বাসের কথা অবরোধকারীদের জানানো হলে বেলা ১২টায় অবরোধ তুলে নেয়া হয়। এ কথার সত্যতা নিশ্চিত করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন।

পরে বিক্ষুব্ধ জনতা সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল রায়হানের মাধ্যমে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি দেয়।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর