1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় হামের টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা সাতক্ষীরার স্থায়ী-অস্থায়ী ২ হাজার ৪১৭টি কেন্দ্রে সোমবার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান ক্যাম্পেইন কয়রার বেদকাশী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন সৈয়দপুরে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ইরান ‘একটু বেশি চালাকি’ করেছে : ট্রাম্প হরমুজে ভারতীয় ট্যাংকারে গুলি, ইরানি রাষ্ট্রদূতকে দিল্লির তলব ট্রাম্প একটু বেশিই কথা বলেন : ইরান অকটেনের দাম বেড়ে ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ সাতক্ষীরার কালীগঞ্জে আদালতকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে জমি দখলের চেষ্টা , থানায় অভিযোগ খুলনায় পারিবারিক কলহে মাথায় রাইফেল ঠেকিয়ে কনস্টেবলের আত্মহত্যা!

সৈয়দপুরে বাস চাপায় ভ্যানচালক নিহত

  • প্রকাশিত : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ১৮৩ বার পঠিত
saedpur-14609
  • সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি ::

নীলফামারীর সৈয়দপুরে ঢাকাগামী তোহা ক্লাসিক নামে একটি বাসের ধাক্কায় এক রিক্সাভ্যান চালকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় সৈয়দপুর- রংপুর মহাসড়কের ওয়াপদা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই ভ্যান চালকের নাম আবুল হোসেন (৪৭)। তাঁর বাড়ি দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার বিন্যাকুড়ি এলাকায়।
দূর্ঘটনার পরেই চালক ও হেলপার পালিয়ে যায়।

এসময় বিক্ষুব্ধ লোকজন ওই সড়কের ওপর বিক্ষোভ করতে থাকেন। ফলে সড়কের উভয় পাশে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে পুণরায় যান চলাচল স্বাভাবিক হয়।

জানা গেছে, ঘটনার দিন দুপুরে যাত্রী পরিবহনের জন্য ভ্যান নিয়ে বাড়ি থেকে বেড়িয়ে পড়েন আবুল হোসেন। সন্ধ্যায় যাত্রী নিয়ে নিজ এলাকায় ফিরছিলেন তিনি। এ সময় ঢাকার উদ্দেশ্যে ডোমার থেকে ছেড়ে আসা তোহা ক্লাসিক ( নং-ঢাকা মেট্টো- ব-১৫-৮৩৭৫) ঘটনাস্থলে ওই ভ্যানকে ধাক্কা দিলে রিক্সাভ্যান থেকে ছিটকে পড়েন ভ্যান চালক আবুল হোসেন। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। এ ঘটনায় পালিয়ে যায় ওই বাসের চালক ও হেলপার।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল ওয়াদুদ বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। বাসটি জব্দ করা হয়েছে। এদিকে রাতে সৈয়দপুর থানায় বাস মালিকের প্রতিনিধি, শ্রমিক নেতৃবৃন্দ ও নিহতের পরিবারের লোকজনকে জটলা করতে দেখা গেছে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর