1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ডুমুরিয়ায় ধানের দামের চেয়ে শ্রমিকের মজুরির মূল্যে বেশি মুন্সীগঞ্জের শিলই মাদক নির্মুল কমিটিতে সভাপতি জাকির, ওসমান সম্পাদক জিয়া সাইবার ফোর্স-জেডসিএফ কয়রা উপজেলার আহবায়ক কমিটি গঠন পাইকগাছার সুখেন হত্যা: প্রধান আসামী প্রকাশের যাবজ্জীবন কারদন্ড, স্ত্রী রুপা খালাস কয়রায় জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন পাইকগাছায় লবণাক্ত পানির অনুপ্রবেশ প্রতিরোধে ক্যাম্পেইন ও র‌্যালি অনুষ্ঠিত বেনাপোলে এক ব্যক্তির মরদেহ উদ্ধার হাকর নদীতে বেড়িবাঁধ দিয়ে প্রভাবশালীদের দখলে মাছ চাষ কয়রায় মাদ্রাসা ম্যানেজিং কমিটিতে আ’লীগ নেতার স্ত্রী সভাপতি, প্রতিবাদে সংবাদ সম্মেলন পাইকগাছায় প্রাথমিকের ফিডিং কর্মসূচী মিড ডে মিলে’র খাদ্য অনিয়মের প্রমান পেয়েছে কতৃপক্ষ, ব্যবস্থা নিতে সুপারিশ

সৈয়দপুরে বিউটি পার্লার কর্মী মুক্তার হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

  • প্রকাশিত : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
  • ৭৫ বার পঠিত
saidpur-10767

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি ::

নীলফামারীর সৈয়দপুরে বিউটি পার্লার কর্মী মুক্তার (২৪) হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানবববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কস্থ সৈয়দপুর প্রেস ক্লাবের সামনে ওই মানবন্ধন করা হয়।

সৈয়দপুর বিউটি পার্লার মালিক সমিতি ও সচেতন নারী সমাজের ব্যানারে আয়োজিত বেলা ১১ টা থেকে চলা ঘন্টাব্যাপী মানববন্ধনে সৈয়দপুর বিউটি পার্লার মালিক সমিতির সকল সদস্য ছাড়াও বিভিন্নস্তরের বিপুল সংখ্যক নারী পুরুষ অংশ নেন।

এসময় সেখানে সংক্ষিপ্ত বক্তব্য বলেন, সৈয়দপুর বিউটি পার্লার মালিক সমিতির উপদেষ্টা সাংবাদিক এম আর আলম ঝন্টু ও এম এ পারভেজ লিটন, সংগঠনের সভাপতি তাসলিমা সরকার শিউলি ও সাধারণ সম্পাদক কোহিনুর লিপি, নিহত মুক্তার মা জাহেদা খাতুন, বড় ভাই সাইদুল ইসলাম, বোন সুমাইয়া , রেখা খাতুন, নারী উদ্যোক্তা আহমেদা ইয়াসমিন ইলা, সমাজকর্মী মোস্তাফিজা হোসেন শিলা, ফারহানা ইসলাম লুই, তাসনিমা সরকার, আফেরোজা আক্তার সাথী, বিথী নুর, নাসরিন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, মুক্তার হাতে বিয়ের মেহেদির রং না মুছতে তাকে লাশ হতে হয়েছে। একজন নববধূকে এভাবে পাষন্ড স্বামী ও তাঁর পরিবারের লোকজন গলাটিপে নৃশংসভাবে হত্যা করবে এটি কোনভাবে মেনে নেয়া যায়না । এ হত্যাকান্ডে শুধুমাত্র মুক্তার স্বামী জড়িত নয়, তাঁর পরিবারের অন্যান্য সদস্যদেরও সম্পৃক্ততা রয়েছে বলে দাবি করা হয়। আর এজন্য মুক্তার শ্বাশুরীসহ পরিবারের অন্যান্য সদস্যদের যথাযথ আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। অন্যথায় আগামীতে সৈয়দপুর বিউটি পার্লার মালিক সমিতির ব্যানারে বৃহত্তর আন্দোলন কর্মসূচির হুঁশিয়ারি উচ্চারণ করেন বক্তারা।

উল্লেখ্য, সৈয়দপুর শহরের কুন্দল পশ্চিমপাড়ার মৃত. মোস্তফা কামাল ও জাহেদা খাতুন দম্পতির মেয়ে মুক্তা (২৪)। সে শহরের সৈয়দপুর প্লাজা আধুনিক সুপার মার্কেটের ড্রিম বিউটি পার্লারের একজন কর্মী ছিলেন। গত ৪ জানুয়ারি স্বামীর বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। শহরের কাজীপাড়া মৃত. বাবুল হোসেনের ছেলে মো. রানার সঙ্গে ঘটনার ১৪/১৫ দিন আগে পারিবারিকভাবে বিয়ে হয় মুক্তার। এ ঘটনায় নিহতের বড় ভাই সাইদুল ইসলাম বাদী হয়ে মুক্তার স্বামী মো. রানার বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা করেছেন। পুলিশ ঘটনার দিনই মুক্তার স্বামীকে তাঁর বাড়ি থেকে গ্রেফতার করে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর