1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় মাদ্রাসা ম্যানেজিং কমিটিতে আ’লীগ নেতার স্ত্রী সভাপতি, প্রতিবাদে সংবাদ সম্মেলন পাইকগাছায় প্রাথমিকের ফিডিং কর্মসূচী মিড ডে মিলে’র খাদ্য অনিয়মের প্রমান পেয়েছে কতৃপক্ষ, ব্যবস্থা নিতে সুপারিশ সাংবাদিকের ভাইয়ের মুত্যুতে কয়রা উপজেলা প্রেসক্লাবের শোক ডুমুরিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতি সভা খালেদা জিয়ার নামে নামকরণ থাকায় ১৭ বছর সংস্কার হয়নি ছাত্রী নিবাস মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭ সাতক্ষীরার কালিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা অধিবাস অধিকারীর মৃত্যুতে রাষ্ট্রীয় মর্যাদায় সৎকার কয়রায় জিঙ্ক সমৃদ্ধি বিরি ১০২ ধানের মাঠ দিবস পালন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরি: সিসিটিভির সরঞ্জাম উদ্ধার, আটক-৩ ডুমুরিয়ায় এসিআই’র সূর্যমুখী বীজ হাইসান ৩৬’র মাঠ দিবস

সৈয়দপুরে ব্যবসায়ীর দোকান ঘর জবর দখল ও মালামাল লুটপাটের অভিযোগ

  • প্রকাশিত : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৭ বার পঠিত
saidpur-10343

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি::


নীলফামারীর সৈয়দপুরে এক ব্যবসায়ীর দোকান ঘর জবর দখল ও মালামাল লুটপাটের অভিযোগ উঠেছে প্রভাবশালী ছাত্র সংগঠনের এক নেতার বিরুদ্ধে।

গত পাঁচ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের সুযোগে সৈয়দপুরে ওই ছাত্র সংগঠনের সহ-সভাপতি মো. ইমরানের নেতৃত্বে তার ভাই সাহাবাজ, আব্দুস সালাম মেরাজসহ অজ্ঞাতনামা ব্যক্তিরা সন্ত্রাসী কায়দায় এমন ঘটনা ঘটিয়েছে বলে জানায় ভুক্তভোগী পরিবার।

বুধবার (১৮ সেপ্টেম্বর) শহরের অত্যাধুনিক সুপার মার্কেট সৈয়দপুর প্লাজায় রেড চিলি চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে ওই অভিযোগ করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন দোকান মালিক মাসুদুর রহমান লেলিনের স্ত্রী লুনা আকতার। এ সময় দোকান মালিকের ছেলে স্কুল ছাত্র ইয়াসীন রহমান অনিক ও শ্বশুর মো. লিয়াকত আলী সরকার উপস্থিত ছিলেন ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, শহরের নয়াটোলা এলাকার বাসিন্দা ব্যবসায়ী মো. মাসুদুর রহমান লেলিন গত ২০১২ সালে শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কে একটি দোকান ঘর ভাড়ায় নিয়ে পাঁচমাথা ফার্মেসী নামে ওষুধের ব্যবসা শুরু করেন। পরবর্তীতে গত ২০১৩ সালে তিনি দোকান ঘরটির মালিক আব্দুস সালাম মেরাজের কাছ থেকে নগদ অর্থে পজেশনসহ দোকান ঘরটি ক্রয় করেন। সেই থেকে দোকান ঘরটিতে ওষুধের ব্যবসা করে আসছিলেন তিনি। আর যথা নিয়মে পৌর হোল্ডিং ট্যাক্স ও রেন্ট পরিশোধ করে আসছেন নিয়মিত। কিন্তু ক্ষমতার পালাবদল হলে গত ৫ আগস্ট বিকেলে পাশের দোকানদার সাহাবাজ পলিথিন স্টোরের মালিক সাবির আলী আনসারীর ছেলে ছাত্রনেতা মো. ইমরান ও তার দুই ভাইসহ আরো লোকজন নিয়ে সন্ত্রাসী কায়দায় মাসুদুর রহমান লেলিনের বৈধ মালিকানাধীন ওষুধের দোকান ঘরটি দখল করে নেয়। একই সঙ্গে নগদ টাকাসহ প্রায় ৬০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় তাঁর পরিবারের পক্ষ থেকে উপজেলা প্রশাসন, সৈয়দপুর ব্যবসায়ী সমিতিসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দেয়া হয়। এ তাদের দেয়া অভিযোগের পরিপ্রেক্ষিতে ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ দফায় দফায় বৈঠক করেও দখলবাজদের হাত থেকে উদ্ধার করতে পারেনি দোকান ঘরটি।
এমনকি লুটপাটকৃত মালামালও ফেরত দেওয়া হয়নি। জবর দখলদার উল্টো দোকান মালিকের পরিবারের সদস্যদের হয়রানি করতে দিয়েছে মিথ্যে মামলা। এমনকি দখলবাজরা দোকান মালিক লেলিনকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে নানা ধরনের অপপ্রচারে লিপ্ত রয়েছে। এমন অবস্থা থেকে পরিত্রাণ পেতে ঘটনার শিকার লেলিনের পরিবারের পক্ষ থেকে পাল্টা মামলা করেছেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। দোকান মালিক লেলিনের স্ত্রী লুনা আকতার গত ১২ সেপ্টেম্বর ওই মামলাটি দায়ের করেন।

সম্মেলনে আরও বলা হয়, পরিবারের একমাত্র আয়ের প্রধান উৎস দোকানঘরটি বেদখল হয়ে যাওয়ায় ভুক্তভোগী পরিবারটি আয়-রোজগার বন্ধ
হওয়ায় পথে বসেছে। এতে বন্ধ হওয়ার উপক্রম হয়েছে ছেলে মেয়ের পড়ালেখা। বর্তমানে তারা চরম সংকটে দিন কাটাচ্ছে। এমন পরিস্থিতিতে তাদের
একমাত্র অবলম্বন দোকানঘরটি দখলমুক্ত করতে প্রশাসনের সহযোগিতা কামনা করা হয় সংবাদ সম্মেলন থেকে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর