1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
তালার ঘোষনগরে স্বামীর মৃত্যুতে বিধবা স্ত্রীর সরাসরি নামপত্তন করে বসতভিটার জমিবিক্রি! গভীর রাতে ধ্বসে পড়ল পাইকগাছা চৌকি আদালতের জরাজীর্ণ ভবনের ছাদ কয়রায় ৫৩ তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন সৈয়দপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন কয়রায় মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য পেল আশাশুনির ৭৫৫ জন নিম্নআয়ের মানুষ সৈয়দপুরে উৎসবের আমেজে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পাইকগাছায় পানির তোড়ে নির্মানাধীন রাস্তা ভেঙ্গে লোকালয়ে লোনা পানি, ভোগান্তিতে এলাকাবাসী খুলনায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

সৈয়দপুরে মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

  • প্রকাশিত : বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ৫১ বার পঠিত
munsigang-16960
  • সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি :

নীলফামারীর সৈয়দপুর মাদকের বিরুদ্ধে ফুঁসে উঠেছে এলাকাবাসী। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন তারা।

মঙ্গলবার (৭জুন) দুপুরে শহরের গোলাহাট ওয়াপদা মোড়ে এ কর্মসূচি পালন করা হয়। পৌর ১ নং ওয়ার্ডবাসীর ব্যনারে দুই ঘণ্টাব্যাপী এ কর্মসূচীতে এলাকার শতাধিক নারী-পুরুষ অংশ নেন। মানববন্ধন চলাকালে বক্তারা এলাকায় প্রকাশ্যে মাদক বেচাকেনার অভিযোগ তুলে মাদক ব্যবসার মূল হোতাদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনকে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দেন। অন্যথায় বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের ওয়াপদা মোড় শাখার সভাপতি আব্দুস সামাদ, সৈয়দপুর ফুটবল একাডেমির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাবেক সেনাসদস্য রুহুল আমিন, সাবেক পৌর কাউন্সিলর সবিয়া সুলতানা, এলাকাবাসী এনামুল হক ও আনোয়ার হোসেন প্রমূখ।

বক্তারা অভিযোগ করে বলেন, পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ওয়াপদা মোড়, নতুনহাট, ঘোড়াঘাট ও গোলাহাট, জেলেপাড়াসহ বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে প্রকাশ্যে মাদকের কেনাবেচা ও সেবন চললেও প্রশাসনের তেমন ভুমিকা নেই। ফলে মাদক ব্যবসার সাথে জড়িতরা বেপরোয়া হয়ে উঠেছে। ফলে কিশোর-তরুণরা মাদকের সাথে জড়িত হয়ে বিপথগামী হচ্ছে। অনেক সময় নেশার টাকা জোগাড় করতে গিয়ে চুরি ছিনতাইসহ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে, একইসাথে এলাকার সামাজিক পরিবেশও অবনতির দিকে যাচ্ছে।

বক্তাদের অভিযোগ, পুলিশের অভিযানে মাঝে মধ্যে মাদকসেবী ও চুনোপুঁটি ব্যবসায়ীরা গ্রেফতার হলেও রাঘববোয়ালরা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। তাই আগামী ৭২ ঘণ্টার মধ্যে মাদক ব্যবসার মূল হোতাদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা। শহরবাসীকে নিয়ে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুশিয়ারি দেন তারা।

এ বিষয়ে জানতে চাইলে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা বলেন, নিয়মিত মাদক বিরোধী অভিযান পরিচালনা করছে পুলিশ।

এতে মাদক উদ্ধার ও মাদক ব্যবসায় এবং মাদকসেবিদেরও গ্রেফতার করা হচ্ছে। তিনি মাদকবিরোধী যেকোনো সামাজিক আন্দোলনকে স্বাগত জানিয়ে বলেন, মাদকের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধিতে এলাকাবাসী এগিয়ে এলে পুলিশের কাজ আরও সহজ হয়। এ ধরনের কর্মসূচিতে পুলিশসহ অন্যান্য বাহিনী সবধরনের সহযোগিতা করবে বলে জানান তিনি।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর