1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় মাদ্রাসা ম্যানেজিং কমিটিতে আ’লীগ নেতার স্ত্রী সভাপতি, প্রতিবাদে সংবাদ সম্মেলন পাইকগাছায় প্রাথমিকের ফিডিং কর্মসূচী মিড ডে মিলে’র খাদ্য অনিয়মের প্রমান পেয়েছে কতৃপক্ষ, ব্যবস্থা নিতে সুপারিশ সাংবাদিকের ভাইয়ের মুত্যুতে কয়রা উপজেলা প্রেসক্লাবের শোক ডুমুরিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতি সভা খালেদা জিয়ার নামে নামকরণ থাকায় ১৭ বছর সংস্কার হয়নি ছাত্রী নিবাস মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭ সাতক্ষীরার কালিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা অধিবাস অধিকারীর মৃত্যুতে রাষ্ট্রীয় মর্যাদায় সৎকার কয়রায় জিঙ্ক সমৃদ্ধি বিরি ১০২ ধানের মাঠ দিবস পালন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরি: সিসিটিভির সরঞ্জাম উদ্ধার, আটক-৩ ডুমুরিয়ায় এসিআই’র সূর্যমুখী বীজ হাইসান ৩৬’র মাঠ দিবস

সৈয়দপুরে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৭ বার পঠিত
saidpur-10246

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি::


নীলফামারীর সৈয়দপুরে শিক্ষক – কর্মচারী ঐক্য জোটের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনটির নীলফামারী জেলা শাখার উদ্যোগে ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে সোমবার (৯ সেপ্টেম্বর) বিকেলে সৈয়দপুর মহিলা ডিগ্রি কলেজ মিলনায়তনে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ শিক্ষক সমিতির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর বিভাগীয় শিক্ষক – কর্মচারী ঐক্য জোটের আহবায়ক মো. মঞ্জুরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন নীলফামারী কলেজ শিক্ষক সমিতির আহবায়ক ড. সৈয়দ খলিলুর রহমান।

নীলফামারী জেলা কলেজ শিক্ষক সমিতির সদস্য সচিব মো. আসাদুজ্জামান রাফু’র সভাপতিত্বে এবং কামারপুকুর ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মো. সাইফুল ইসলামের সঞ্চালনায় মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য বলেন সৈয়দপুর মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. শাহীদ শাহাব, সৈয়দপুর আদর্শ বালিকা

বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. হাবিবুর রহমান হাবিব, সৈয়দপুর মহিলা মহাবিদ্যালয়ের উপাধ্যক্ষ সাবিনা সালাম ও প্রভাষক ছায়া রাণী রায়, কামারপুকুর কলেজের সহকারী অধ্যাপক মো. মিজানুর রহমান মুকুল, সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের জ্যেষ্ঠ প্রভাষক মো. আলমগীর হোসেন সরকার প্রমুখ।

সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত শেষে ছাত্র -জনতার আন্দোলনে শহীদদের স্মরণে এবং তাদের রুহের মাগফিরাত কামনা করে এক মিনিট নীবরতা পালন করা হয়।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন কলেজ শিক্ষক-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এতে চাকরি জাতীয়করণসহ অন্যান্য দাবিসমূহ আদায়ে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

সভায় জানানো হয় আগামী ২৩ সেপ্টেম্বর নীলফামারীতে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংগঠনের প্রধান অধ্যক্ষ মো.সেলিম ভূঁইয়া।

শেষে কামারপুকুর ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মো. সাইফুল ইসলামকে আহবায়ক ও সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের জ্যেষ্ঠ প্রভাষক মো. আলমগীর হোসেন সরকারকে সদস্য সচিব করে শিক্ষক-কর্মচারী ঐক্য জোট সৈয়দপুর উপজেলা শাখা ঘোষণা করা হয়।

এতে উপজেলার প্রতিটি কলেজ থেকে একজন করে শিক্ষক সদস্য এ আহবায়ক কমিটিতে অন্তর্র্ভূক্ত করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর