1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
তালায় গৃহবধূকে সঙ্ঘবদ্ধ ধর্ষণ, নারীসহ ৩ জনের বিরুদ্ধে মামলা মুন্সীগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক জেলা সম্মেলন অনুষ্ঠিত নিজের দেওয়া ভোটের একটি অংশ মেনে অন্য অংশ অস্বীকার করা যায় না—- মিয়া গোলাম পরওয়ার পাইকগাছায় পাটের বাম্পার ফলন ও দামে খুশী চাষীরা, সুদিন ধরে রাখতে চাই সুষ্টু ব্যবস্থাপনা আগামী সপ্তাহে ভারত যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান : এনডিটিভি খুলনায় ব্যাংকের ডিজিটাল সার্ভিস বাংলা কিউআর সম্পর্কে ক্যাম্পেইন অনুষ্ঠিত খুলনায় ডেঙ্গুতে ২৪ ঘন্টায় ২ জনের মৃত্যু বাংলাদেশে আস্তানা গড়তে চায় আল-কায়েদা মন্ত্রিসভায় রদবদল: এলজিআরডিতে সালাহউদ্দিন, স্বরাষ্ট্রে এ্যানি জলাবদ্ধতায় ডুমুরিয়ার খর্নিয়ার ডোমরা বিলের বিস্তীর্ণ ফসলের ক্ষেত ও মৎস্য ঘের

সৈয়দপুরে শীতার্ত দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ

  • প্রকাশিত : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ৮৮ বার পঠিত
munsigang-10558
  • সৈয়দপৃুর (নীলফামারী) প্রতিনিধি ::

নীলফামারীর সৈয়দপুর উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নে দুই শত শীতার্ত দুস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

রবিবার (২২ ডিসেম্বর) দুপুরে বাঙ্গালীপুর ইউনিয়ন পরিষদ চত্বরে ওই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় সৈয়দপুর উপজেলা প্রশাসনের আয়োজনে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন সৈয়দপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মির্জা মো. আবু সাইদ।

এ সময় উপস্থিত ছিলেন বাঙ্গালীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. রফিকুল ইসলাম, ইউপি,সদস্য রেজাউল করিম, ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা মো. আহসান হাবিব, হিসাব সহকারী কাম- কম্পিউটার অপারেটর নাদিয়া আফরোজ প্রমুখ।

অনুষ্ঠানে বাঙ্গালীপুর ইউনিয়নের নয়টি ওয়ার্ডের দুই শত শীর্তার্ত দুস্থ পরিবারের সদস্যদের হাতে মাঝে নতুন কম্বল তুলে দেয়া হয়। এর আগে গত ১৭ ডিসেম্বর ওই ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের নয়াপাড়া শীতার্ত দুস্থ পরিবারের মাঝে ৫০টি কম্বল বিতরণ করা হয়েছে।

বাঙ্গালীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. রফিকুল ইসলাম জানান, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় থেকে উপজেলা প্রশাসনের মাধ্যমে ইউনিয়নের শীতার্ত পরিবারের মাঝে বিতরণের জন্য মাত্র আড়াই শত কম্বল বরাদ্দ মিলেছে। তা প্রয়োজনের একেবারে তুলনায় অপ্রতুল। বরাদ্দকৃত স্বল্প পরিমাণ শীতবস্ত্র বিতরণে তাদের চরম বিড়ম্বনার মধ্যে পড়তে হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর