1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় হামের টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা সাতক্ষীরার স্থায়ী-অস্থায়ী ২ হাজার ৪১৭টি কেন্দ্রে সোমবার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান ক্যাম্পেইন কয়রার বেদকাশী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন সৈয়দপুরে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ইরান ‘একটু বেশি চালাকি’ করেছে : ট্রাম্প হরমুজে ভারতীয় ট্যাংকারে গুলি, ইরানি রাষ্ট্রদূতকে দিল্লির তলব ট্রাম্প একটু বেশিই কথা বলেন : ইরান অকটেনের দাম বেড়ে ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ সাতক্ষীরার কালীগঞ্জে আদালতকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে জমি দখলের চেষ্টা , থানায় অভিযোগ খুলনায় পারিবারিক কলহে মাথায় রাইফেল ঠেকিয়ে কনস্টেবলের আত্মহত্যা!

সৈয়দপুরে সিসিনিউজ টুয়েন্টি ফোরের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • প্রকাশিত : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ৩১৩ বার পঠিত
saidpur-14734
  • সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি ::

নীলফামারী জেলার প্রথম অনলাইন নিউজ পোর্টাল সিসি নিউজ টুয়েন্টিফোর ডম কম এর ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) রাতে শহরের অভিজাত সুপার মার্কেট সৈয়দপুর প্লাজার তৃতীয় তলায় রেড চিলি চাইনিজ রেস্টুরেন্টে প্রতিষ্ঠাবার্ষিকীর ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন সৈয়দপুর প্রেস ক্লাবের আহবায়ক ও কামারপুকুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. শওকত হায়াত শাহ্।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিসি নিউজ টুয়েন্টি ফোর ডটকম এর সম্পাদক মো. জসিম উদ্দিন।

জমকালো আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকীর এ অনুষ্ঠানে নিউজ পোর্টালটির বিভিন্ন দিক নিয়ে আলোচনাসহ আগামিতে আরও ভালো করার পরামর্শ দিয়ে বক্তব্য রাখেন দৈনিক আলাপনের ভারপ্রাপ্ত সম্পাদক কাজী জাহিদ, সময় টিভির স্টাফ রিপোর্টার সাকির হোসেন বাদল, দৈনিক ইত্তেফাকের সৈয়দপুর প্রতিনিধি আমিরুজ্জামান, এখন টিভির স্টাফ রিপোর্টার আমিরুল বাপ্পি।

এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক নজির হোসেন নজু, তোফাজ্জল হোসেন লুতু, গোপাল চন্দ্র রায়, এম এ করিম, আমিরুল হক আরমান, রুখসানা জামান শানু, সাব্বির হোসেন সাবের, মহসিন মিজান, রেজা মাহমুদ, আনোয়ার হোসেন, নওশাদ আনসারী, শাহাবাজ উদ্দিন সবুজ, তৌসিফ রেজা, জয়নাল আবেদীন, সাদেকুল ইসলাম, মমিনুর আজাদ, খন্দকার সোহেল আহমেদ, জাহাঙ্গীর আলম, সিসিনিউজ টুয়েন্টিফোর ডটকম এর আইটি বিভাগের প্রধান মাহমুদ জামান শোভন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিসিনিউজ টুয়েন্টিফোর ডটকম এর চীফ রিপোর্টার আমির হোসেন।

অনুষ্ঠানের আলোচনায় বক্তারা বলেন, মিডিয়া একটি রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। আর বর্তমান যুগ হচ্ছে আধুনিক তথ্য ও প্রযুক্তির যুগ। বর্তমানে দেশের অনলাইন নিউজপোর্টালগুলো অনেক জনপ্রিয়তা পেয়েছে। কারণ আমরা অলনাইন নিউজপোর্টালের মাধ্যমে তাৎক্ষণিক নানা খবর পেয়ে থাকি। আর নীলফামারী জেলার প্রথম অনলাইন নিউজ পোর্টাল সিসিনিউজ টুয়েন্টি ফোর ডম কম সে ক্ষেত্রে অনেক বেশি অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এখানকার যে কোন ধরনের ঘটনার সংবাদ ও ভিডিও চিত্রগুলো স্বল্প সময়ের মধ্যে সিসি নিউজ টুয়েন্টি ফোর ডটকমের মাধ্যমে আমরা অবগত হতে পারছি। বক্তারা আরো বলেন, নিউজপোর্টালটির সম্পাদক জসিম উদ্দিন একজন পেশাদার, দক্ষ ও পরিশ্রমী সাংবাদিক।

তিনি দীর্ঘদিন যাবৎ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সঙ্গে ওতোপ্রোতভাবে জড়িত থেকে একদল দক্ষ কর্মীবাহিনী নিয়ে নিউজ পোর্টালটি সুন্দরভাবে পরিচালনা করে আসছেন। তাঁর সম্পাদনায় সিসি নিউজ জেলার মানুষের কাছে ইতিমধ্যে ব্যাপক সুনাম অর্জন করেছে। এ কারণে নিউজপোর্টালটি অত্যন্ত নিরপেক্ষতা বিশ্বস্তার সাথে ১২ বছর অতিক্রম করে ১৩ বছরে পা রেখেছে।

এর আগে নিউজ পোর্টালটির ১২ বছর পূর্তি ও ১৩ বছরে পদার্পণ উপলক্ষে একটি কেক কাটা হয়।

প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সৈয়দপুরে কর্মরত সকল সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর