1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় হামের টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা সাতক্ষীরার স্থায়ী-অস্থায়ী ২ হাজার ৪১৭টি কেন্দ্রে সোমবার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান ক্যাম্পেইন কয়রার বেদকাশী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন সৈয়দপুরে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ইরান ‘একটু বেশি চালাকি’ করেছে : ট্রাম্প হরমুজে ভারতীয় ট্যাংকারে গুলি, ইরানি রাষ্ট্রদূতকে দিল্লির তলব ট্রাম্প একটু বেশিই কথা বলেন : ইরান অকটেনের দাম বেড়ে ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ সাতক্ষীরার কালীগঞ্জে আদালতকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে জমি দখলের চেষ্টা , থানায় অভিযোগ খুলনায় পারিবারিক কলহে মাথায় রাইফেল ঠেকিয়ে কনস্টেবলের আত্মহত্যা!

সৈয়দপুর ইন্টারন্যাশনাল স্কুলে হুমায়ুন আহমেদের ৭৭তম জন্মবার্ষিকী পালিত

  • প্রকাশিত : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ৩৩৪ বার পঠিত
saedpur-14612
  • সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি ::

নীলফামারীর সৈয়দপুরে ইন্টারন্যাশনাল স্কুলে বাংলা সাহিত্যের কিংবদন্তি প্রখ্যাত কথাাসহিত্যিক ও লেখক হুমায়ুন আহমেদের ৭৭তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) এ উপলক্ষে প্রতিষ্ঠান চত্বরে দোয়া মাহফিল, ভ্রাম্যমান বইমেলা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নীলফামারী জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সিনিয়র আইনজীবী বাবু তুষার কান্তি রায়।

এতে বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহীন আকতার শাহীন, সৈয়দপুর প্রেস ক্লাবের আহবায়ক ও বিএনপির অন্যতম নেতা কামারপুকুর ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক শওকত হায়াৎ শাহ্, আলোঘর প্রকাশনার মার্কেটিং সুপারভাইজার মোহাম্মদ আব্দুর রব আকন্দ। এতে সভাপতিত্ব করেন ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ মো. শাবাহাত আলী সাব্বু।

অনুষ্ঠানে বিটিভির নতুন কুঁড়ি-২০২৫ এর আবৃতি প্রতিযোগিতায় ‘ক’ শাখার জাতীয় পর্যায়ে চতুর্থ স্থান লাভকারী ইন্টারন্যাশনাল স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী চিত্রাঙ্গদা রায়কে সম্মাননা স্মারক হিসেবে তাকে একটি করে ক্রেস্ট প্রদান করা হয়।

এছাড়াও স্কাউটস্ এর বিভিন্ন শাখায় কৃতিত্বপূর্ণ অবদান রাখায় প্রতিষ্ঠানের ২০জন শিক্ষার্থীকেও পুরস্কৃত করা হয়েছে।

ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থী বার্জিস আলী, সাবেরা মুশফিরাত সাফি ও মো. শুয়াইব এর সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি, শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষিকা অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর