1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বৈরী আবহাওয়ায় নির্ধারিত দিনে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জরুরি নির্দেশনা খেলাফত মজলিসের জামায়াত জোট ছাড়ার সিদ্ধান্ত টানা ‎বর্ষনে আইলা উপদ্রুত আশাশুনির ৪ গ্রামের মানুষের চলাচলের ১২ কিঃ মিঃ কাঁচা রাস্তায় চরম ভোগান্তি সাতক্ষীরার তালায় টিআরএম বিলের ক্ষতিপূরণের বকেয়া পরিশোধ ও জলাবদ্ধতা নিরসনে মানববন্ধন ফাইনালে যত ষড়যন্ত্রতত্ত্ব: খেলোয়াড়দের পরিবারকে হুমকি, ফিফা-উয়েফার সমঝোতা! অতিবৃষ্টি ও হরি ভদ্র নদী ভরাট: ডুমুরিয়ার ডোমরা বিলে জলাবদ্ধতায় চরম ঝুঁকি পাইকগাছার সাংবাদিক আব্দুল গফুরের মায়ের ইন্তেকাল: শোক ডুমুরিয়ার‌ খর্নিয়া হরি ভদ্র নদী ডোমরা বিলের দুর্গত এলাকা পরিদর্শন উপজেলা প্রশাসন সৈয়দপুরে কৃষক দলের বৃক্ষরোপণ কর্মসূচি সাতক্ষীরার ঝাউডাঙ্গা কলেজে জেলা পরিষদের প্রশাসককে সংবর্ধনা ও নবীনবরণ অনুষ্ঠিত

সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক করার ঘোষণা দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

  • প্রকাশিত : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ১১৫ বার পঠিত
saedpur-16622
  • সৈয়দপুর(নীলফামারী) প্রতিনিধি:

আকাশপথে উত্তরবঙ্গের গেটওয়ে সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক করার ঘোষণা দ্রুত বাস্তবায়নের দাবিতে রবিবার (২৪ মে) দুপুরে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সচেতন জনতার ব্যানারে সৈয়দপুর প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালন করা হয়।

আয়োজক সংগঠনের যুগ্ম আহবায়ক গোলাম রব্বানীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহীন আকতার শাহিন, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব রশিদুল হক সরকার, সৈয়দপুর মহিলা কলেজের প্রভাষক শিউলি আক্তার, রেলওয়ে শ্রমিক ইউনিয়ন সৈয়দপুর কারখানা শাখার সভাপতি আখতারুল ইসলাম, সাংবাদিক সাহাবাজ উদ্দিন সবুজ, স্বেচ্ছাসেবী সংগঠন হৃদয়ে সৈয়দপুরের উপদেষ্টা আশরাফুল হক লিপটন, যুব নেতা তারিকুল ইসলাম, ব্যবসায়ী সমসের উদ্দিন, দুলাল হোসেন ও আকরাম সিদ্দিকী, আল আমিন ও আব্দুল্লাহ আল মামুন, যুব আন্দোলনের সভাপতি সাব্বির হোসেন, সচেতন যুব সমাজের সদস্য সচিব পিয়ারুল ইসলাম।

বক্তারা বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আমাদের আশা তাঁর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেন।

সৈয়দপুরের গুরুত্ব বিবেচনা করে সৈয়দপুর বিমানবন্দরকে দ্রুত আন্তর্জাতিক করার ব্যবস্থা নিবেন। উন্নয়নের স্বার্থে দল মত নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধ জানিয়ে তারা বলেন, আমরা ঠাকুরগাঁও বা বগুড়ায় বিমানবন্দর হওয়ার বিপক্ষে নই। তবে সার্বিকভাবে এগিয়ে থাকা সৈয়দপুর বিমানবন্দরকে আগে আন্তর্জাতিক মানে উন্নীত করতে দাবি জানাই।

প্রয়োজনে এ বিষয়ে সৈয়দপুরের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করবে সংগঠনের সদস্য যুবনেতা সুলতানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জিয়া সাইবার ফোর্স সৈয়দপুর রাজনৈতিক শাখার আহ্বায়ক ফিরোজ আলম, পারভেজ আলম, যুবনেতা রবিউল আলম রবি প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর