1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কপিলমুনিতে ছোট ভাইয়ের ধাক্কায় বড় ভাই নিহত মুন্সীগঞ্জের গজারিয়ায় অগ্নিকান্ডে ১৩টি রুম ভষ্মীভূত! সাতক্ষীরায় গহনা ছিনতাইকালে নারীর মাথা ও কপাল ইট দিয়ে থেতলে হত্যা পাকিস্তানে ফিরলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি, ফের যাচ্ছে রাশিয়া পাইকগাছায় ভ্রাম্যমান আদালতের অভিযানে বাল্যবিবাহ পন্ড, ভূয়া কাজী ও বরকে জরিমানা পাইকগাছায় বিদ্যুৎ অফিস বোমায় উড়িয়ে দেয়ার হুমকি, আটক যুবকের মুচলেকায় মুক্তি মুন্সীগঞ্জে ঘুষ গ্রহণকারী স্টেনোটাইপিস্ট প্রত্যাহারের পর বদলী পাইকগাছায় জালিয়াতির মাধ্যমে চাকরী, ৬ বছরের কারাদণ্ড কয়রার হায়াতখালী বাজারের জায়গা দখল ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন বিদ্যুৎ বিভ্রাটে বিপর্যস্ত শার্শার জনজীবন

দীর্ঘ দিন ক্যানসারের সাথে লড়াই করে ফিরলেন ঐন্দ্রিলা

  • প্রকাশিত : শনিবার, ৯ জুলাই, ২০২২
  • ১০২ বার পঠিত
জনপ্রিয় নাট্যশিল্পী ঐন্দ্রিলা ফিরলেন ক্যান্সারের সাথে লড়াই করে

‘জিয়ন কাঠি’ ধারাবাহিক নাটকের নায়িকা ঐন্দ্রিলা শর্মা। দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই করেছেন। ফের পর্দায় ফিরছেন এই অভিনেত্রী।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, জি বাংলা অরিজিনাল ফিল্ম ‘ভোলে বাবা পার করেগা’-তে অভিনয় করছেন ঐন্দ্রিলা। ক্যানসার থেকে সেরে ওঠার পর এটিই হচ্ছে তার প্রথম সিনেমা। দীর্ঘদিন পর ফেরা নিয়ে এই অভিনেত্রী বলেন, ‘সমস্ত মন-প্রাণ দিয়ে এটাই চেয়েছিলাম। সেটাই হচ্ছে। আনন্দ যেন ধরে রাখতে পারছি না।’

ক্যানসার আক্রান্ত হওয়ার পর অনেকবার কেমোথেরাপি দিতে হয়েছে। এখনো মাথার চুল ছোট। তবে এ নিয়ে কোনো সমস্যায় পড়তে হয়নি তাকে। নায়িকা বলেন, ‘ভেবেছিলাম, ছোট চুল নিয়ে সমস্যা হতে পারে। হয়তো পরচুলা পরতে হবে। পরিচালক অভিমন্যু মুখার্জি আশ্বস্ত করেছিলেন, পর্দায় আমাকে আমার মতোই দেখাবেন তিনি।’

সিনেমাটিতে অনির্বাণ চক্রবর্তীর মেয়ের চরিত্রে দেখা যাবে তাকে। ঐন্দ্রিলা বলেন, ‘বাস্তবেও অনির্বাণদা অনেক ভালো। তিনি এতো বড় অভিনেতা অথচ মাটির মানুষ। তার সঙ্গে অভিনয় করে ভীষণ তৃপ্তি পেয়েছি।’

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর