1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
তালার ঘোষনগরে স্বামীর মৃত্যুতে বিধবা স্ত্রীর সরাসরি নামপত্তন করে বসতভিটার জমিবিক্রি! গভীর রাতে ধ্বসে পড়ল পাইকগাছা চৌকি আদালতের জরাজীর্ণ ভবনের ছাদ কয়রায় ৫৩ তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন সৈয়দপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন কয়রায় মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য পেল আশাশুনির ৭৫৫ জন নিম্নআয়ের মানুষ সৈয়দপুরে উৎসবের আমেজে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পাইকগাছায় পানির তোড়ে নির্মানাধীন রাস্তা ভেঙ্গে লোকালয়ে লোনা পানি, ভোগান্তিতে এলাকাবাসী খুলনায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

মুন্সীগঞ্জে স্থাপন হল মাজহারুল আনোয়ারের ম্যুরাল

  • প্রকাশিত : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ২৮১ বার পঠিত
mazharul-anwar-3578

মুন্সীগঞ্জ প্রতিনিধি ::


মুন্সীগঞ্জের গজারিয়ার ভবেরচরে স্থাপনকরা হয়েছে প্রয়াত চলচ্চিত্র ব্যক্তিত্ব গাজী মাজহারুল আনোয়ারের ম্যুরাল। ‘সোনারং তরুছায়া’য় এই বরেণ্য গীতিকবিরস্ত্রী জোহরা গাজী নিজের জন্মদিনে গত ১৯ অক্টোবর এ ম্যুরাল উন্মোচন করেন।

এতে উপস্থিত ছিলেন গাজী মাজহারুল আনোয়ারের পুত্র সরফরাজ আনোয়ার উপল, পুত্রবধূ শাহানা মির্জা আশা, কন্যা কণ্ঠশিল্পী দিঠি আনোয়ার ও নাতনি আর্শিয়া আনোয়ার আরশী। গাজী মাজহারুল আনোয়ার প্রাঙ্গণেএই ম্যুরাল তৈরির কাজ শুরু হয়েছিল গীতিকবির প্রথম প্রয়াণবার্ষিকী [৪ সেপ্টেম্বর] থেকে। চিত্রশিল্পী হাফিজউদ্দিন বাবু কাজটি সম্পন্ন করেন।

এ দেশের কোনো গীতিকবির ওপর করা প্রথম ম্যুরালপোর্ট্রেট তৈরির এমন একটি উদ্যোগের জন্য কাজী হাসানের প্রতি কৃতজ্ঞতা জাানিয়ে দিঠি আনোয়ার বলেন,‘আব্বুর প্রতি কাজী হাসান ভাইয়ের এই অপরিসীম শ্রদ্ধা ভালোবাসা দেখে আমরা সত্যিই মুগ্ধ। আর আম্মুর জন্মদিনটিকে আরও স্মরণীয় করে তোলা হলো এ দিনেই আব্বুর ম্যুরাল প্রকাশের মধ্যদিয়ে। তাঁরসন্তান হিসেবে আমরা যে কতটা সম্মান বোধ করছি, তা সত্যিই ভাষায় প্রকাশের নয়। কাজী হাসান ভাইয়ের এ ধরনের উদ্যোগকে আমরা স্বাগত জানাই। শিল্পসংস্কৃতির প্রতি তাঁর অকৃত্রিম ভালোবাসা আমাদের মুগ্ধ করেছে। আব্বুর প্রয়াণের পরপরই ‘সোনারং তরুছায়া পাঠাগার’-এর একটি সেকশনের নামকরণ করা হয়েছে ‘গীতিকবি মাজহারুল আনোয়ার গ্রন্থ কর্নার’।আব্বুর প্রতি তিনি সর্বোচ্চ সম্মান প্রদর্শনের চেষ্টা করেছেন। গাজী মাজহারুল আনোয়ারের পরিবার তাঁর প্রতি কৃতজ্ঞ।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর