1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছায় সড়কে ভূমি অধিগ্রহণের চেক বিতরণ মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা তালায় জলাবদ্ধতা নিরসনে খাল খনন কার্যক্রমের উদ্বোধন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব’র পাইকগাছার কপোতাক্ষে নিখোঁজ শ্রমিক দীপঙ্করের মরদেহ ১৯ ঘন্টা পর উদ্ধার আওয়ামী লীগের সাবেক এমপি সেলিমা আহমাদ মেরী মারা গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা আনোয়ার ইব্রাহিমের আসুন আমরা সবাই মিলে দেশের জন্য কিছু করার চিন্তা করি-প্রবাসীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান আর্জেন্টিনার ম্যাচসহ টিভিতে যত খেলা দেখবেন বেলজিয়ামকে রুখে দিয়ে টেবিলের শীর্ষে ইরান স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল লড়াকু কেপ ভার্দে

মুন্সিগঞ্জে মোহনা টিভি জন্মদিন পালন

  • প্রকাশিত : শনিবার, ১১ নভেম্বর, ২০২৩
  • ১৭৬ বার পঠিত
munsigang-3701

মুন্সিগঞ্জ প্রতিনিধি::


মুন্সিগঞ্জে আলোচনা সভা,কেক কাটা ,ফুলেল শুভেচ্ছা ও র‌্যালিসহ নানা আয়োজনের মধ্য দিয়ে দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল মোহনা টিভি’র ১৩বছর পেরিয়ে (১৪বছরে পদার্পণ) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মোহনা টিভির মুন্সিগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ সুজনের আয়োজনে শনিবার সকাল ১১ টায় মুন্সীগঞ্জ প্রেস ক্লাবে শফিউদ্দিন মিলনায়তনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন, মোহনা টিভির মুন্সীগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ সুজন ।

পরে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুন্সিগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আফসার উদ্দিন ভূঁইয়া ।

জাতীয় শ্রমিক লীগের মুন্সিগঞ্জ জেলা আহ্বায়ক আক্কাস আলী, সিনিয়ার সাংবাদিক আতিকুর রহমান টিপু, মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মামুনুর রশিদ খোকা, এনটিভি মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি মইনুদ্দিন সুমন, নয়া দিগন্তের মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি আব্দুস সালাম, মুন্সিগঞ্জ প্রেসক্লাবের দত্তর সম্পাদক মাসুদ রানা, বাংলাদেশ টুডের মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি মামুনুর রশিদ খোকা, মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি গুলজার হোসেন, দৈনিক সময়ের আলোর মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি জুয়েল রানা, বাংলা টিভির মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি রুবেল মাদবর, মোহাম্মদ জাফর মিয়াসহ প্রেসক্লাবের সকল সংবাদ কর্মী অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর