1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বেনাপোল কাস্টমসের জব্দ কোটি টাকার পণ্য গায়েব, কর্মকর্তাসহ ১৮ জনের নামে মামলা অধ্যক্ষ ফরিদ উদ্দিন চৌধুরীর স্মরণে মিশিগানে দোয়া মাহফিল অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া পাইকগাছায় বাল্যবিয়ে প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সৈয়দপুরে ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণের উদ্বোধন সুন্দরবনের অজগার সাপ লোকালয়ে উদ্ধারের পর গহীনে বনেই অবমুক্ত কয়রায় জামায়াত কর্মীকে ‘এমপির এপিএস’ বলে অপপ্রচার, এলাকা জুড়ে তীব্র ক্ষোভ সৈয়দপুরে ক্লাশ চলাকালে ছাদের পলেস্তারা খসে পড়ায় ভবন পরিত্যক্ত ঘোষনা, সীলগালা কয়রায় ইউপি সদস্যদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ে প্রশিক্ষন শার্শা উপজেলা কিশোর-কিশোরী ক্লাব ম্যানেজমেন্ট কমিটির সভা

কেটেছে ঘন কুয়াশা, সৈয়দপুর বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্বাভাবিক

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩
  • ৮৯ বার পঠিত
মিজানুর রহমান মিলন, সৈয়দপুর:


ঘন কুয়াশা কেটে যাওয়ায় ৬ ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে সৈয়দপুর বিমানবন্দরে ফ্লাইট চলাচল । বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) ৬ ঘন্টাপর দুপুর আড়াইটা থেকে বিমান চলাচল শুরু হয়।
এর আগে সকাল ৮টা থেকে ঘন কুয়াশার কারণে সৈয়দপুর বিমানবন্দরে কোনো ফ্লাইট উঠানামা করতে পারেনি। ফলে বাংলাদেশ বিমান, ইউএস-বাংলা ও নভোএয়ারের ছয়টি ফ্লাইটের ঢাকাগামী চার শতাধিক যাত্রী দুর্ভোগে পড়েন।
স্থানীয় আবহাওয়া কার্যালয়ের তথ্য মতে, উত্তরের জেলা নীলফামারীতে ক্রমান্বয়ে তাপমাত্রার পারদ কমছে। গত ২৪ ঘন্টায় গুড়ি গুড়ি বৃষ্টিপাতের মধ্যে এ অঞ্চলে গতদিনের চেয়ে তাপমাত্রা বেড়ে বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। যা বুধবার (৬ ডিসেম্বর) সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৮ দশমিক ৪ ডিগ্রী সেলসিয়াস।
এর আগে সোমবার এ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৬ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস। এছাড়া গত ২৪ ঘন্টায় ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।
সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিসের ইনচার্জ লোকমান হোসেন জানান, মধ্যরাত থেকে ঘন কুয়াশায় ঢাকা পড়েছে বিমানবন্দর এলাকা। সকাল সাড়ে ১০টায় রানওয়ে এলাকায় দৃষ্টিসীমা ছিল ৫০০ মিটার, বেলা সাড়ে ১১টায় তা বেড়ে ৮০০ মিটারে গিয়ে দাঁড়ায়। দুপুর ২টার দিকে কুয়াশা কেটে যাওয়ায় ফ্লাইট চলাচলের প্রয়োজনীয় দৃষ্টিসীমা চলে আসে। বিমানবন্দরে ফ্লাইট ওঠানামার জন্য দৃষ্টিসীমা ২ হাজার মিটার থাকতে হয় বলে জানান তিনি।’
বিমানবন্দর ম্যানেজার সুপ্লব কুমার ঘোষ জানান, ঘন কুয়াশার কারণে বিমান চলাচল ব্যাহত হয়েছিল। প্রায় সাড়ে ৬ ঘন্টা ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে ফ্লাইট চলাচল। ২টা ৩০ মিনিটে বেসরকারি কোম্পানি নভোএয়ারের একটি ফ্লাইট সৈয়দপুর বিমানবন্দরে প্রথম অবতরণ করে। তবে কুয়াশার কারণে সিডিউল বিপর্যয় হলেও কোন ফ্লাইট বাতিল করা হয়নি।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর