1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১২:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বেনাপোল কাস্টমসের জব্দ কোটি টাকার পণ্য গায়েব, কর্মকর্তাসহ ১৮ জনের নামে মামলা অধ্যক্ষ ফরিদ উদ্দিন চৌধুরীর স্মরণে মিশিগানে দোয়া মাহফিল অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া পাইকগাছায় বাল্যবিয়ে প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সৈয়দপুরে ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণের উদ্বোধন সুন্দরবনের অজগার সাপ লোকালয়ে উদ্ধারের পর গহীনে বনেই অবমুক্ত কয়রায় জামায়াত কর্মীকে ‘এমপির এপিএস’ বলে অপপ্রচার, এলাকা জুড়ে তীব্র ক্ষোভ সৈয়দপুরে ক্লাশ চলাকালে ছাদের পলেস্তারা খসে পড়ায় ভবন পরিত্যক্ত ঘোষনা, সীলগালা কয়রায় ইউপি সদস্যদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ে প্রশিক্ষন শার্শা উপজেলা কিশোর-কিশোরী ক্লাব ম্যানেজমেন্ট কমিটির সভা

১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ ২৩,৯৮৫

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩
  • ১৫৪ বার পঠিত
ntrca-5005

দীপ্ত নিউজ ডেস্ক::


১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন ২৩ হাজার ৯৮৫ জন।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) ফল প্রকাশের ঘোষণা দেয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ৫ ও ৬ মে তারিখে অনুষ্ঠিত সপ্তদশ শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষায় ২৬ হাজার ২৪২ জন প্রার্থী উত্তীর্ণ হন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে ২৫ হাজার ২৪০ জন প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেন।

মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে চূড়ান্ত ভাবে ২৩ হাজার ৯৮৫ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। প্রার্থীগণ পরীক্ষার ফল এনটিআরসিএ’র ওয়েবসাইট থেকে জানা যাবে। তাছাড়াও টেলিটক বিডি লিমিটেডের মাধ্যমে উত্তীর্ণ প্রার্থীদের ফলাফল এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

এর আগে গত ২৪ সেপ্টেম্বর ১৭তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা শুরু হয়। ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রথম ব্যাচ ও দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত দ্বিতীয় ব্যাচের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। মৌখিক পরীক্ষার জন্য ৮টি বোর্ড গঠন করা হয়েছে। প্রতি বোর্ডে দুই ব্যাচে ৫০ জন প্রার্থীর ভাইভা নেওয়া হচ্ছে। সেই হিসাবে প্রতিদিন ৪০০ জন প্রার্থী মৌখিক পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছেন।

২০২০ সালের জানুয়ারিতে ১৭তম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ২০২২ সালের ৩০ ও ৩১ ডিসেম্বর ১৭তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে এক লাখ ৫১ হাজার প্রার্থী উত্তীর্ণ হন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর