1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বেনাপোল কাস্টমসের জব্দ কোটি টাকার পণ্য গায়েব, কর্মকর্তাসহ ১৮ জনের নামে মামলা অধ্যক্ষ ফরিদ উদ্দিন চৌধুরীর স্মরণে মিশিগানে দোয়া মাহফিল অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া পাইকগাছায় বাল্যবিয়ে প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সৈয়দপুরে ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণের উদ্বোধন সুন্দরবনের অজগার সাপ লোকালয়ে উদ্ধারের পর গহীনে বনেই অবমুক্ত কয়রায় জামায়াত কর্মীকে ‘এমপির এপিএস’ বলে অপপ্রচার, এলাকা জুড়ে তীব্র ক্ষোভ সৈয়দপুরে ক্লাশ চলাকালে ছাদের পলেস্তারা খসে পড়ায় ভবন পরিত্যক্ত ঘোষনা, সীলগালা কয়রায় ইউপি সদস্যদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ে প্রশিক্ষন শার্শা উপজেলা কিশোর-কিশোরী ক্লাব ম্যানেজমেন্ট কমিটির সভা

নলছিটি থেকে লঞ্চে চড়ে বরিশালের জনসভায় নেতাকর্মীদের যোগদান

  • প্রকাশিত : শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩
  • ১৪১ বার পঠিত
borisal-5010

অরবিন্দ পোদ্দার, নলছিটি প্রতিনিধি::

বরিশালের জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাই জনসভায় যোগ দিতে ঝালকাঠির নলছিটি থেকে হাজারো নেতাকর্মী লঞ্চে চড়ে যাত্রা করেছেন।

শুক্রবার সকাল থেকে নলছিটি ও দপদপিয়া লঞ্চঘাটে জড়ো হয় বিভিন্ন ইউনিয়ন থেকে আসা আওয়ামী লীগের নেতাকর্মীরা।

এফবিসিসিআইয়ের পরিচালক নিজাম উদ্দিন তাঁর মালিকানাধীন লঞ্চ এমভি অ্যাডভেঞ্চার ৯ লঞ্চটি নেতাকর্মীদের জনসভায় যাতায়াতের জন্য দিয়েছেন। শুক্রবার সকাল ১১টার দিকে নলছিটি লঞ্চঘাট থেকে এবং বেলা ১২টায় দপদপিয়া লঞ্চঘাট থেকে জনসভার উদ্দেশ্যে ছেড়ে যায় লঞ্চটি। ভাড়া ছাড়াই এ লঞ্চে নেতাকর্মীরা বরিশালের জনসভায় গিয়েছেন। সেখান থেকে আবার নলছিটি লঞ্চঘাটে তাদের ফিরিয়ে দেওয়া হবে। ফলে আরামদায়ক ভ্রমণের মাধ্যমে জনসভায় যোগদিতে পেরে খুশি নেতাকর্মীরা।

ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন বলেন, আমরা অসংখ্য নেতাকর্মীদের নিয়ে ইউনিয়ন থেকে নলছিটি লঞ্চঘাটে এসেছি। অ্যাডভেঞ্চার ৯ লঞ্চে নেতাকর্মীরা বরিশালে প্রধানমন্ত্রীর জনসভায় যাবে। আমাদের নৌ পথে সহযেই জনসভায় যাওয়া যাচ্ছে। এ জন্য অ্যাডভেঞ্চার লঞ্চের মালিক নিজাম ভাইকে ধন্যবাদ জানাই।

লঞ্চের মালিক নিজাম উদ্দিন জানান, প্রধানমন্ত্রীর জনসভায় যোগদানের জন্য নলছিটি উপজেলা থেকে কয়েক হাজার নেতাকর্মী যোগদান করবেন। তাদের আরামদায়ক যাত্রার জন্য অ্যাডভেঞ্চার লঞ্চ ফ্রি করে দেওয়া হয়েছে। লঞ্চে চড়ে জনসভায় যাবেন, আবার ওই লঞ্চেই তারা বাড়ি ফিরতে পারবেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর