1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রতারণার মামলায় মুন্সীগঞ্জ পৌর বিএনপি নেতা স্বপনের জামিন লাভ পাইকগাছায় হয়রানি ছাড়াই মিলছে ভূমিসেবা, প্রশংসিত ভূমি প্রশাসন বল্লালবাড়িতে ডিবির অভিযানে ১৪০ বোতল এস্কাফ সিরাপসহ গ্রেপ্তার ২ শিল্পায়ন হতে হবে পরিবেশবান্ধব: পরিবেশ প্রতিমন্ত্রী মৎস্য ঋণ আদায়ে খুলনা বিভাগে শীর্ষে ডুমুরিয়া মৎস্য অফিস; বাধা- অপপ্রচারেও থামেনি কার্যক্রম বাংলাদেশী না বাঙালি জাতীয়তাবাদ: আমাদের দর্শন কোনটা! কয়রা তরুন সংঘের নির্বাচন সম্পন্ন, শামীম হোসেন সভাপতি ও আবু মুছা সম্পাদক নির্বাচিত জেনেভায় জাতিসংঘের আন্তর্জাতিক  যুব সম্মেলনে সৈয়দপুরের আদনান কয়রায় বিয়ের ১৭ দিনের মাথায় শ্বশুরবাড়িতে যুবকের আত্মহত্যা কয়রায় মাস ব্যাপী গণসংযোগ উপলক্ষে জামায়াতের দাওয়াতী সমাবেশ

দরজায় কড়া নাড়ছে উপজেলা নির্বাচন তফসিল হতে পারে চলতি মাসের শেষে

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪
  • ১৭০ বার পঠিত
upzila-election-5095

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি::


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হলো কয়েকদিন আগে। জয় পরাজয় নিয়ে সর্বত্র চলছে আলোচনা। বিশ্লেষণ করা হচ্ছে জয় পরাজয়ের কারণ। এখনও সেই নির্বাচনের আমেজ কাটেনি। তার মধ্যেই দরজায় কড়া নাড়ছে উপজেলা পরিষদ নির্বাচনের। চলতি মাসের শেষ দিকে তফসিল ঘোষণা করা হতে পারে, নির্বাচন কমিশন থেকে এমন আভাস পাওয়ার পরেই সৈয়দপুরে শুরু হয়েছে জোর আলোচনা।

এ বিষয়ে বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বিকেলে সৈয়দপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুল কুদ্দুস সরকারের সাথে মুঠোফোনে কথা হলে তিনিও তফসিল ঘোষণার ঈঙ্গিত দেন।

তিনি জানান, এবার সারাদেশে ধাপে ধাপে নির্বাচন হবে। প্রথম পর্যায়ে নির্বাচনের তফশিলে সৈয়দপুর উপজেলার নাম থাকার সম্ভাবনা রয়েছে। কারণ গত উপজেলা পরিষদের নির্বাচন ২০১৯ সালের মার্চ মাসে অনুষ্ঠিত হয়েছিল। সে হিসেবে প্রথম ধাপের নির্বাচনের তালিকায় সৈয়দপুরের নাম থাকবে।

সুত্র জানায়, জানুযারির শেষ দিকে প্রথম দফা এবং রোজার পরে দ্বিতীয় দফার নির্বাচনের তফসিল ঘোষণা হবে। প্রথম ধাপে দুই শতাধিক উপজেলা পরিষদের নির্বাচন হবে। এভাবে পর্যায়ক্রমে শেষ হবে উপজেলা পরিষদ নির্বাচন।

এদিকে জানুয়ারির শেষে নির্বাচনের তফসিল হবে এমন ঘোষণায় সৈয়দপুরসহ আশেপাশের অসংখ্য উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত আসনের নারী ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে সম্ভাব্য প্রার্থীরা নড়েচড়ে বসেছেন। তারা নির্বাচন করতে সকলের সাথে শলাপরামর্শ করছেন। নিচ্ছেন নানা প্রস্তুতি।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর