1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ডুমুরিয়ায় সরকারিভাবে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহের উদ্বোধন পাইকগাছায় জব্দকৃত বিপুল পরিমাণ পারশের পোনা নদীতে অবমুক্ত চিরকুমারী মিনু সাহার পালিত গরু রাজা মানিক গোয়াল ভেঙে বের করতে হবে হাম-রুবেলা ক্যাম্পেইন পালন উপলক্ষ্যে জেলা পর্যায়ের সমন্বয় সভা পাইকগাছায় ব্র্যাক ডেইরির উদ্যোগে “নারী খামারীদের দক্ষতা উন্নয়ন ও ক্ষমতায়নে আধুনিক ডেইরি ব্যবস্থাপনা” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা আলোচিত নেছার হত্যা মামলায় ‎২ আসামির যাবজ্জীবন সাতক্ষীরায় দুধের ক্রিম উঠিয়ে পাম তেলের মিশ্রণে ফের প্রক্রিয়াজাত, ৬ মাসের কারাদন্ড সৈয়দপুর পৌরসভায় উন্নয়ন বিষয়ক দুই দিনের কর্মশালা শেষ ডুমুরিয়ায় বিভিন্ন নদ নদী খালজুড়ে কচুরিপানা, ভোগান্তিতে মৎস্যজীবী‌ ও কৃষক পাইকগাছায় কৃষি উন্নয়নে লো লিফট পাম্প স্থাপন

মুন্সীগঞ্জে আন্তর্জাতিক নারী দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা 

  • প্রকাশিত : শুক্রবার, ৮ মার্চ, ২০২৪
  • ৬৪ বার পঠিত
munsigang-9424

লিটন মাহমুদ,মুন্সীগঞ্জ প্রতিনিধি::


“নারী সম-অধিকার সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ” ও বাল্যবিয়েকে না বলি নারী নির্যাতন বন্ধ করি এই শ্লোগান মুন্সীগঞ্জে আন্তর্জাতিক নারী দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা হয়েছে।

আজ ৮ই মার্চ (শুক্রবার )বেলা ১১ টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।

শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয়। পরে সেখানে আয়োজিত নারী উন্নয়ন মেলার উদ্বোধন হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শোভাযাত্রাটির নেতৃত্বদেন জনপ্রশাসন মন্ত্রণালয় সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী এবং জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত নারী উন্নয়ন মেলার উদ্বোধন করেন জন প্রশাসন মন্ত্রনালয়ের সিনিয়র সচিব এর সহধর্মিণী মিসেস ফরিদা ইয়াসমিন।

এসময় আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আবু জাফর রিপন, পুলিশ সুপার মোঃ আসলাম খান পিপিএম,সিভিল সার্জন ডাঃ মোঃ মঞ্জুরুল আলম,নারী ও শিশু নির্যাতন দমন ট্রইবুনালের স্পেশাল পিপি অ্যাডভোকেট লাবলু মোল্লা, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও স্থানীয় দৈনিক সভ্যতার আলোর সম্পাদক মীর নাসির উদ্দিন উজ্জ্বল,নারী সাংবাদিক সেতু ইসলাম দৈনিক আমার সংবাদের জেলা প্রতিনিধি মোঃ জাফর মিয়া সহ জেলা প্রশাসনের উর্ধতন কর্মকর্তাবৃন্দ।।

পরে শিল্পকলা একাডেমি মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে হেলথ কার্ড বিতরণ ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত “স্মাট বিগ্রেড” কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর