1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় হামের টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা সাতক্ষীরার স্থায়ী-অস্থায়ী ২ হাজার ৪১৭টি কেন্দ্রে সোমবার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান ক্যাম্পেইন কয়রার বেদকাশী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন সৈয়দপুরে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ইরান ‘একটু বেশি চালাকি’ করেছে : ট্রাম্প হরমুজে ভারতীয় ট্যাংকারে গুলি, ইরানি রাষ্ট্রদূতকে দিল্লির তলব ট্রাম্প একটু বেশিই কথা বলেন : ইরান অকটেনের দাম বেড়ে ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ সাতক্ষীরার কালীগঞ্জে আদালতকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে জমি দখলের চেষ্টা , থানায় অভিযোগ খুলনায় পারিবারিক কলহে মাথায় রাইফেল ঠেকিয়ে কনস্টেবলের আত্মহত্যা!

রাজশাহীর বাগমারায় পূর্ব শত্রুতার জেরে ধরে ধান গাছ কেটে ফেলার অভিযোগ

  • প্রকাশিত : রবিবার, ২৪ মার্চ, ২০২৪
  • ২৮৪ বার পঠিত
bagmara-9539

খোরশেদ আলম::


রাজশাহীর বাগমারায় পূর্ব শত্রুতার জেরে দিনে দুপুরে ধান গাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গিয়েছে। রবিবার (২৪ মার্চ  ) দুপুরে উপজেলার গোবিন্দপাড়া ইউনিয়নের রমজান পাড়া গ্রামের মৃত রহমতুল্লা মন্ডলের ছেলে মোঃ আসাদুজ্জামান বাদী হয়ে একই গ্রামের মৃত ফজের আলীর ছেলে আবুল হোসেন মাস্টার (৬২) বোরহান উদ্দীন সহ অজ্ঞাতনামা আরও ৫/৭ জনের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, রবিবার দুপুর আনুমানিক সাড়ে বারটার সময় দেশীয় হাসুয়া লোহার রড, জাঠি রাম- দা সহ রমজান পাড়া গ্রামের কানচ কুড়ি বিলে ১ বিঘা জমি থেকে ধানের গাছ কেটে ফলেছে দুর্বৃত্তরা।

এতে ওই জমির মালিক মোঃ আসাদুজ্জামান প্রায় ৪৫ হাজার টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তিনি লিখিত অভিযোগ করেন।

এই বিষয়ে, রমজান পাড়া গ্রামের স্থানীয় বাসিন্দা মোঃ আনিছার রহমান ও নেক বর রহমান বলেন, দিনে দুপুরে ধানের গাছ কেটে ফেলেছে, আবুল হোসেন সহ তার লোকজন।

এই বিষয়ে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি অরবিন্দ রায় বলেন, ধানের গাছ কাটার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইন অনুগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর