1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরি: সিসিটিভির সরঞ্জাম উদ্ধার, আটক-৩ ডুমুরিয়ায় এসিআই’র সূর্যমুখী বীজ হাইসান ৩৬’র মাঠ দিবস সুন্দরবনের ডাকাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ডকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক এসএসসি ও সমমান পরীক্ষা, সৈয়দপুরে ছয়টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত অনুপস্থিত ২৮ জন অবৈধ কর্তন নিষিদ্ধ সুন্দরী কাঠ পাচারকালে ৪ জেলে আটক সুন্দরবনে নিষিদ্ধ জালে মাছ শিকার ৩ জেলে সহ নৌকা আটক পাইকগাছার শ্রীলেখা হত্যা মামলায় আটক ২ জনের ৩ দিনের রিমান্ড শেষে অগ্রগতি কোন দিকে? পাইকগাছায় প্রাথমিকের ফিডিং কর্মসূচিতে নিম্নমানের খাদ্য সরবরাহ, স্বাস্থ্য ঝুঁকিতে প্রায় ১৭ হাজার শিশু শিক্ষার্থী! পাইকগাছায় গলায় রশি দিয়ে স্কুল শিক্ষকের আত্নহত্যা ! এসএসসি ও সমমান পরীক্ষা শুরু কাল সৈয়দপুরে পরীক্ষার্থী তিন হাজার ৮৭৬ জন

ফুলবাড়ী মানব কল্যাণ সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশিত : শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪
  • ১০৭ বার পঠিত
Phulbari-DInajpur-9572

মোঃ আল হেলাল চৌধুরী, (ফুলবাড়ী), দিনাজপুরঃঃ


দিনাজপুরের ফুলবাড়ীতে ফুলবাড়ী মানব কল্যাণ সংস্থার আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকেল ৫ টায় নর্থ পয়েন্ট আইডিয়াল স্কুলে ফুলবাড়ী মানব কল্যাণ সংস্থার যুগ্ম-সাধারণ সম্পাদক ও ফুলবাড়ী রিপোর্টার্স ইউনিটির যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ আজগার আলীর সঞ্চালনায় দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় অফিসার মোঃ মাজহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ হারুন উর রশীদ। দোয়া ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন ফুলবাড়ী মানব কল্যাণ সংস্থার সহ-সভাপতি ও মাদিলাহাট কলেজের সহকারী অধ্যাপক মোঃ শাহিনুর আলম।

এসময় আরো উপস্থিত ছিলেন ফুলবাড়ী রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী মানব কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক ও বড়পুকুরিয়া স্কুল এন্ড কলেজের প্রভাষক মোঃ মোশাররফ হোসেন, বড়পুকুরিয়া স্কুল এন্ড কলেজের প্রভাষক মোঃ জুলহাস আলী, প্রভাষক মোঃ ছাদেকুল ইসলাম, বঙ্গবন্ধু সরকারী কলেজের প্রভাষক মোঃ মাজেদুর রহমান, আফতাবগঞ্জ ডিগ্রী কলেজের প্রভাষক মোঃ আব্দুর কাদের মন্ডল, ভবানীপুর কামিল মাদ্রাসার প্রভাষক মোঃ হাবিবুর রহমান, মাদিলাহাট কলেজের প্রদর্শক মোঃ মাহাবুর রহমান, মেলাবাড়ী দাখিল মাদ্রাসার সহকরী শিক্ষক মোঃ জিয়ারুল হক, ফুলবাড়ী মডেল উচ্চ বিদ্যালয়ে শিক্ষক মোঃ আরিফ হোসেন প্রমূখ।

প্রধান অতিথি বলেন, ফুলবাড়ীর মানুষের আর্থ-মানবেতার সেবায় ফুলবাড়ী মানব কল্যাণ সংস্থা কাজ করুক এই প্রত্যাশা করি। বিশেষ অতিথির বক্তব্যে ফুলবাড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি বলেন, সংগঠনটির নামের সাথে মিল রেখে প্রকৃতপক্ষে মানুষের কল্যাণে নিয়োজিত থেকে সংগঠনের পরিচিতি লাভ করতে পারে তাহলেই নামের স্বার্থকতা আসবে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর