1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
তালায় জলাবদ্ধতা নিরসনে খাল খনন কার্যক্রমের উদ্বোধন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব’র পাইকগাছার কপোতাক্ষে নিখোঁজ শ্রমিক দীপঙ্করের মরদেহ ১৯ ঘন্টা পর উদ্ধার আওয়ামী লীগের সাবেক এমপি সেলিমা আহমাদ মেরী মারা গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা আনোয়ার ইব্রাহিমের আসুন আমরা সবাই মিলে দেশের জন্য কিছু করার চিন্তা করি-প্রবাসীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান আর্জেন্টিনার ম্যাচসহ টিভিতে যত খেলা দেখবেন বেলজিয়ামকে রুখে দিয়ে টেবিলের শীর্ষে ইরান স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল লড়াকু কেপ ভার্দে মালয়েশিয়া পৌঁছেছেন প্রধানমন্ত্রী শান্তি আলোচনার মাঝেই ফের ইরানে হামলার হুমকি ট্রাম্পের

মুন্সীগঞ্জে আগুনে সর্বস্ব হারিয়ে দিশেহারা ১২ পরিবার

  • প্রকাশিত : শনিবার, ৩০ মার্চ, ২০২৪
  • ৮২ বার পঠিত
fair-9586

মুন্সীগঞ্জ প্রতিনিধি::


মুন্সীগঞ্জের শ্রীনগরে অগ্নিকান্ডে ৫ টি টিনশেট ঘর পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (৩০ মার্চ) সন্ধ্যা পৌনে ৭টার দিকে শ্রীনগর কলেজ গেট এলাকায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ৫টি ঘরের ১৮টি রুমের ভাড়াটিয়া ১২টি পরিবার অগুনে সর্বস্ব হারিয়ে এখন দিশেহারা।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, ওই এলাকার আনোয়ার হোসেনের (৩২) মালিকানাধীন ১ টি টিনশেট ঘরের কক্ষে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তার মালিকানাধীন আরো ৪টি ঘরে অগুন ছড়িয়ে পরে। খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিস প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। ঈদের আগে এমন দুর্ঘটনায় পরিবার গুলোতে হাতাশা বিরাজ করছে।

আনোয়ার হোসেন দাবী করেন, ভাড়াটিয়াদের মালামাল সহ আগুনে তাদের প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

শ্রীনগর ফায়ার সার্ভিসের লিডার গোলাম সারোয়ার জানান, আগুনের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে। প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে এসেছে। ক্ষতির পরিমান এই মূহুর্তে বলা যাচ্ছে না।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর