1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
সোমবার, ২২ জুন ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
তালায় জলাবদ্ধতা নিরসনে খাল খনন কার্যক্রমের উদ্বোধন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব’র পাইকগাছার কপোতাক্ষে নিখোঁজ শ্রমিক দীপঙ্করের মরদেহ ১৯ ঘন্টা পর উদ্ধার আওয়ামী লীগের সাবেক এমপি সেলিমা আহমাদ মেরী মারা গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা আনোয়ার ইব্রাহিমের আসুন আমরা সবাই মিলে দেশের জন্য কিছু করার চিন্তা করি-প্রবাসীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান আর্জেন্টিনার ম্যাচসহ টিভিতে যত খেলা দেখবেন বেলজিয়ামকে রুখে দিয়ে টেবিলের শীর্ষে ইরান স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল লড়াকু কেপ ভার্দে মালয়েশিয়া পৌঁছেছেন প্রধানমন্ত্রী শান্তি আলোচনার মাঝেই ফের ইরানে হামলার হুমকি ট্রাম্পের

পদ্মায় গোসলে নামা দুইজনের মরদেহ উদ্ধার, নিখোঁজ এক

  • প্রকাশিত : শুক্রবার, ১২ এপ্রিল, ২০২৪
  • ৭২ বার পঠিত
munsigang-9673

মুন্সীগঞ্জ প্রতিনিধি::


মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের দিঘীরপাড় পদ্মার শাখা নদীতে ট্রলারে ঘুরতে গিয়ে গোসলে নেমে নিখোঁজ হন পিতা-পুত্রসহ ৩ জন। পরে নদী থেকে দুইজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন এক কিশোর।

আজ ১২ই এপ্রিল রোজ (শুক্রবার) বিকাল সাড়ে ৪টার দিকে দিঘীরপাড়ের ধানকোড়া এলাকায় নদীতে নিখোঁজ হন তারা। পরে রাত সাড়ে ৮ টার দিকে ঘটনাস্থলের কাছে নদীতে ভাসমান অবস্থায় দুইজনের মরদেহ উদ্ধার করা হয়।

টঙ্গীবাড়ী ফায়ার সার্ভিসের গুদাম পরিদর্শক মোস্তফা কামাল মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেন।

এরা হলেন, ঢাকার মোহাম্মদপুর এলাকার হারুনুর রশিদ মোল্লার পুত্র রিয়াদ আহমেদ রাজু (৪৫) ও মো. জুয়েল (৪০)। এখনো নিখোঁজ রয়েছেন মৃত রাজুর পুত্র রিয়াদ রামিন আরিদ (১৬)।

স্বজনরা জানান, নিখোঁজরা দিঘীরপাড়ের বেসনাল এলাকায় তাদের স্বজন ইকবাল মোল্লার বাড়িতে বেড়াতে এসেছিলেন। বিকালে ৩৫ জনের একটি দল ট্রলার নিয়ে নদীতে ঘুরতে বের হন। পরে ধানকোড়া এলাকায় পৌছালে ট্রলার থেকে নেমে গোসল করার সময় স্রোতে ভেসে যান কিশোর রিয়াদ রামিন আরিদ। তাকে বাঁচানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে নিখোঁজ হন তার বাবা রিয়াদ আহমেদ রাজু ও তাদের দুইজনকে বাঁচাতে গিয়ে নিখোঁজ হন আরেক স্বজন মোঃ জুয়েল।

চর আব্দুল্লাহ নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল হাসনাত এ সব তথ্য নিশ্চিত করে জানান, নিখোঁজ কিশোরকে উদ্ধারে ফায়ার সার্ভিস কাজ করছে। উদ্ধার অভিযানে অংশ নিয়েছেন ঢাকা থেকে আসা ডুবুরি দল।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর