1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় হামের টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা সাতক্ষীরার স্থায়ী-অস্থায়ী ২ হাজার ৪১৭টি কেন্দ্রে সোমবার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান ক্যাম্পেইন কয়রার বেদকাশী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন সৈয়দপুরে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ইরান ‘একটু বেশি চালাকি’ করেছে : ট্রাম্প হরমুজে ভারতীয় ট্যাংকারে গুলি, ইরানি রাষ্ট্রদূতকে দিল্লির তলব ট্রাম্প একটু বেশিই কথা বলেন : ইরান অকটেনের দাম বেড়ে ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ সাতক্ষীরার কালীগঞ্জে আদালতকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে জমি দখলের চেষ্টা , থানায় অভিযোগ খুলনায় পারিবারিক কলহে মাথায় রাইফেল ঠেকিয়ে কনস্টেবলের আত্মহত্যা!

রাজশাহীর বাগমারায় অগ্নিকান্ডে ১৫টি দোকান ঘর ভষ্মিভূত

  • প্রকাশিত : বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪
  • ১২৯ বার পঠিত
rajsahi-9695

খোরশেদ আলম::


রাজশাহীর বাগমারার হাটগাঙ্গোপাড়া বাজারে ১৫টি দোকান ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে। রবিবার ভোর আনুমানিক ৪.৩০ এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। এতে আগুনে পুড়ে অন্তত ৪০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ভুক্তভোগী মুদির দোকান মালিকেরা হলেন, মোঃ আবু তালেব, ফিরোজ ফার্মেসি, এমদাদুল হক ফল ভান্ডার, আক্কাস আলী ওষুধের ফার্মেসি, বাদশা ওহাব কম্পিউটারের দোকান, সালাম কম্পিউটার এন্ড টেলিকম, হাবিব স্টোর, দুলাল হোসেন ফার্নিচার, রাজু আহমেদ ফল ভান্ড, হাসিব মেহেদী স্টোর, আব্দুল জলিল মুদি স্টোর, আলাল পান স্টোর, সিরাজ উদ্দিন কফি হাউস, হারান ফার্মেসি, আবুল কালাম টিভি মেকার।

ক্ষতিগ্রস্থরা জানান, আমরা প্রতি দিনের মত দোকান ঘর বন্ধ করে রাত্রি নয়টা থেকে ১০ টার সময় বাড়ি চলে যাই। ১৭/০৪/২৪ ইং ভোর সাড়ে চার টার দিকে ফোনে জানতে পারি আমাদের দোকান ঘরে আগুন লেগেছে। বিষয়টি ফায়ার সার্ভিসকে খবর দিলে দ্রুত গতিতে ফায়ার সার্ভিসির দুইটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে জানা যায় , বুধবার ভোর আনুমানিক সাড়ে চারটার দিকে মুদি ব্যবসায়ী আবু তালেব এর ঘরে প্রথম আগুন লাগে এরপর একে একে ১৫ টি দোকান ঘরে আগুন ছড়িয়ে পড়ে।

সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন মুদি ব্যবসায়ী আবু তালেব হারান দুলাল হোসেন এই অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানা যায়নি, সাধারণ মানুষের ধারণা বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন টির সূত্রপাত হতে পারে। ঘটনাস্থল পরিদর্শন করেন হাট গাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ মোয়াজ্জেম হোসেন।

মুদি ব্যবসায়ী আবু তালেব হারান দুলাল হোসেন বলেন, এই ব্যবসা ছাড়া আর কোন কিছু নাই আমি একেবারেই পথে বসে গেছি । আমরা মাননীয় এমপি মহোদয়ের সদয় দৃষ্টি কামনা করছি। অগ্নিকাণ্ডের সংবাদ ছড়িয়ে পড়লে ঘটনা স্থানটি পরিদর্শন করেন হাটগাঙ্গোপাড়া মডেল প্রেসক্লাবের সকল সাংবাদিক বৃন্দ।

বণিক সমিতির সভাপতি মোকসেদ হোসেন ও সদস্য বৃন্দ ও স্থানীয় ব্যবসায়ী গন ক্ষতিগ্রস্ত সদস্যদের সাথে দেখা করে সমবেদনা জানিয়েছেন। যথাযথভাবে কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি যাতে করে ভুক্তভোগী ব্যবসায়ীগণ সরকারিভাবে ক্ষতিপূরণ পায়।

এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো অভিযোগ বা মামলা করা হয়নি বলে জানিয়েছেন, বাগমারা থানার ওসি অরবিন্দ সরকার।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর