1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
সোমবার, ২২ জুন ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
তালায় জলাবদ্ধতা নিরসনে খাল খনন কার্যক্রমের উদ্বোধন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব’র পাইকগাছার কপোতাক্ষে নিখোঁজ শ্রমিক দীপঙ্করের মরদেহ ১৯ ঘন্টা পর উদ্ধার আওয়ামী লীগের সাবেক এমপি সেলিমা আহমাদ মেরী মারা গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা আনোয়ার ইব্রাহিমের আসুন আমরা সবাই মিলে দেশের জন্য কিছু করার চিন্তা করি-প্রবাসীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান আর্জেন্টিনার ম্যাচসহ টিভিতে যত খেলা দেখবেন বেলজিয়ামকে রুখে দিয়ে টেবিলের শীর্ষে ইরান স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল লড়াকু কেপ ভার্দে মালয়েশিয়া পৌঁছেছেন প্রধানমন্ত্রী শান্তি আলোচনার মাঝেই ফের ইরানে হামলার হুমকি ট্রাম্পের

তীব্র দাবদাহ: মুন্সীগঞ্জে পানি-ছাতার ব‍্যাতিক্রম বুথ

  • প্রকাশিত : বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪
  • ৭০ বার পঠিত
munsigang-9741

মুন্সীগঞ্জ প্রতিনিধি::


গরমে অতিষ্ঠ জনসাধারণে সুরক্ষা-সচেতনতায় এবার ব্যাতিক্রম উদ্যোগে মাঠে নেমেছে মুন্সীগঞ্জ জেলা প্রশাসন। জেলার জনবহুল স্থানগুলোতে খোলা হয়েছে সুপেয় পানির বুথ, যেখান থেকে পথচারী-সাধারণ মানুষ বিনামূল্যে পানি ও স্যালাইন খেতে পারছে। একই সঙ্গে বুথ থেকে পথঘাটে থাকা নিম্ন আয়ের শ্রমিক-কর্মজীবীদের মাঝে বিতরণ করা হচ্ছে ছাতা।

বুধবার (২৪ এপ্রিল) বেলা ১১টার দিকে কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আবু জাফর রিপন।

এমন উদ্যোগ সাড়া ফেলেছে স্থানীয়দের মাঝে। পথচারী ও সুফল পাওয়া নিম্ন আয়ের মানুষরা জানিয়েছে স্বস্তির কথা।

জেলা প্রশাসক জানান, জেলার ৬৮টি ইউনিয়ন ২টি পৌরসভাসহ মোট শতাধিক স্থানে জনসচেতনতার অংশ হিসেবে বসানো হয়েছে জনসচেতনতার এমন বুথ। এসব বুথ থেকে প্রয়োজন অনুযায়ী পানি ও ছাতা নিয়ে চলাচলে পানিশূন্যতা ও হিটস্ট্রোক থেকে বাঁচতে সচেতনা তৈরি করবে স্থানীয়দের।

এছাড়াও স্বাস্থ্য সচেতনতায় জেলার সর্বত্র করা হচ্ছে মাইকিং। যতদিন অসহ্য দাবদাহ থাকবে এ কার্যক্রম চলবে বলে জানান জেলা প্রশাসক।

মুন্সীগঞ্জের মুক্তারপুরে কর্মসূচির উদ্বোধনীতে আরও অংশ নেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অফিফা খান, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আতাউর রাব্বী, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বাছিরউদ্দিন জুয়েল, পঞ্চসার ইউপির প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ রুবেল, সচিব মো. রুহুল আমিন এবং রামপাল ইউপির প্যানেল চেয়ারম্যান কাজী ফুলন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর