1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ডুমুরিয়ায় সরকারিভাবে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহের উদ্বোধন পাইকগাছায় জব্দকৃত বিপুল পরিমাণ পারশের পোনা নদীতে অবমুক্ত চিরকুমারী মিনু সাহার পালিত গরু রাজা মানিক গোয়াল ভেঙে বের করতে হবে হাম-রুবেলা ক্যাম্পেইন পালন উপলক্ষ্যে জেলা পর্যায়ের সমন্বয় সভা পাইকগাছায় ব্র্যাক ডেইরির উদ্যোগে “নারী খামারীদের দক্ষতা উন্নয়ন ও ক্ষমতায়নে আধুনিক ডেইরি ব্যবস্থাপনা” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা আলোচিত নেছার হত্যা মামলায় ‎২ আসামির যাবজ্জীবন সাতক্ষীরায় দুধের ক্রিম উঠিয়ে পাম তেলের মিশ্রণে ফের প্রক্রিয়াজাত, ৬ মাসের কারাদন্ড সৈয়দপুর পৌরসভায় উন্নয়ন বিষয়ক দুই দিনের কর্মশালা শেষ ডুমুরিয়ায় বিভিন্ন নদ নদী খালজুড়ে কচুরিপানা, ভোগান্তিতে মৎস্যজীবী‌ ও কৃষক পাইকগাছায় কৃষি উন্নয়নে লো লিফট পাম্প স্থাপন

মুন্সীগঞ্জে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীদের কর্মবিরতি

  • প্রকাশিত : রবিবার, ৫ মে, ২০২৪
  • ৬৩ বার পঠিত
munsigang-9814

মুন্সীগঞ্জ প্রতিনিধি::


বেতন ভাতাসহ বিভিন্ন বৈষম্যের প্রতিবাদে অফিস বন্ধ করে কর্মবিরতি পালন করেছে মুন্সীগঞ্জের পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা।

রোববার (৫ মে) সকাল সাড়ে ৯টা থেকে সদর উপজেলা সিপাহীপাড়ায় মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুৎ জেলা কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে এ কর্মবিরতি পালন করা হয়। এতে অংশ নেয় জেলার ১১টি জোনাল ও সাব জোনাল অফিসের শতাধিক কর্মকর্তা কর্মচারী।

আন্দোলনকারীরা জানান, পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের পদমর্যাদা, ৬ মাস পিছিয়ে পে-স্কেল ও ৫ শতাংশ বিশেষ প্রণোদনা প্রদান, এপিএ বোনাস সমান হারে না দেওয়া, লাইনম্যানদের নির্দিষ্ট কর্মঘন্টা ও কাজের জন্য প্রয়োজনীয় লাইনম্যান ও বিলিং সহকারী পদায়ন না করা, যথাসময়ে পদন্নোতি না দেওয়া, মাঠ পর্যায়ে কর্মচারীদের চুক্তি ভিত্তিক চাকুরি নিয়মিত না করাসহ বিদ্যুতায়ন বোর্ডের বিভিন্ন অনিয়মের শিকার হচ্ছে সমিতির কর্মকর্তা কর্মচারীরা।

তারা আরও জানান, অনিয়মের বিষয়ে কথা বললে চাকরিচ্যুত করা হচ্ছে অনেককে। দীর্ঘদিন ধরে চলা এসব শোষণ, নির্যাতন, নিপীড়ন বন্ধ করে অভিন্ন বেতন-ভাতা, সুযোগ সুবিধা ও চাকুরি বিধি বাস্তবায়নের দাবি জানিয়েছেন মাঠ পর্যায়ের কর্মীরা।

এ আয়োজনে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ জেলা পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম প্রকৌশলী হারুন অর রশিদ, মো. এজিএম রাজন কুমার দাস, ডা. হান্নান মিয়া, মো. জাকির হোসেন, কনিষ্ঠ প্রকৌশলী অনিমেশ চন্দ্র সরকার ও অভিজিৎ নাগসহ কর্মকর্তা কর্মচারীগণ।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর