1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বেনাপোল কাস্টমসের জব্দ কোটি টাকার পণ্য গায়েব, কর্মকর্তাসহ ১৮ জনের নামে মামলা অধ্যক্ষ ফরিদ উদ্দিন চৌধুরীর স্মরণে মিশিগানে দোয়া মাহফিল অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া পাইকগাছায় বাল্যবিয়ে প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সৈয়দপুরে ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণের উদ্বোধন সুন্দরবনের অজগার সাপ লোকালয়ে উদ্ধারের পর গহীনে বনেই অবমুক্ত কয়রায় জামায়াত কর্মীকে ‘এমপির এপিএস’ বলে অপপ্রচার, এলাকা জুড়ে তীব্র ক্ষোভ সৈয়দপুরে ক্লাশ চলাকালে ছাদের পলেস্তারা খসে পড়ায় ভবন পরিত্যক্ত ঘোষনা, সীলগালা কয়রায় ইউপি সদস্যদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ে প্রশিক্ষন শার্শা উপজেলা কিশোর-কিশোরী ক্লাব ম্যানেজমেন্ট কমিটির সভা

একক সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না মোদির দল, ৪০৩ আসনের ফল ঘোষণা

  • প্রকাশিত : মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
  • ৭৯ বার পঠিত
modi-bjp-9383

দীপ্ত নিউজ ডেস্ক::


ভারতের লোকসভা নির্বাচনের ফল ঘোষণা প্রায় সমাপ্তির পথে চলে এসেছে। দেশটির নির্বাচন কমিশন বাংলাদেশ সময় রাত ১০টায় ৫৪৩টি আসনের মধ্যে ৪০৩টি আসনের ফল ঘোষণা করেছে।

সর্বশেষ ঘোষিত ফলাফলে দেখা যাচ্ছে ক্ষমতাসীন বিজেপি পেয়েছে ১৯০টি আসন। অপরদিকে প্রধান বিরোধী দল কংগ্রেস পেয়েছে ৭৩টি আসন।

নির্বাচন কমিশনের ওয়েবসাইটে দেখা যাচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিজেপি সবমিলিয়ে ২৪০টি আসনে জয় পেতে যাচ্ছে। যার অর্থ বিজেপি এবার আর একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না।

কিন্তু ২০১৯ সালের নির্বাচনে বিজেপি এককভাবে ৩০২টি আসনে জিতেছিল। এরমাধ্যমে তারা দেশটিকে এককভাবে সরকার গঠনের যোগ্যতা অর্জন করেছিল। তবে এবার আর এমন ম্যাজিক দেখাতে পারেনি হিন্দুত্ববাদী দলটি।

তবে বিজেপি তাদের ‘এনডিএ’ জোটে থাকা দলগুলোকে নিয়ে খুব সহজেই সরকার গঠন করতে পারবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইতিমধ্যে সরকার গঠনের ঘোষণা দিয়েছেন।

ভারতে কোনো দল যদি এককভাবে সরকার গঠন করতে চায় তাহলে তাদের ৫৪৩টি আসনের মধ্যে ২৭২টি আসনে জয় পেতে হবে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর