1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বেনাপোল কাস্টমসের জব্দ কোটি টাকার পণ্য গায়েব, কর্মকর্তাসহ ১৮ জনের নামে মামলা অধ্যক্ষ ফরিদ উদ্দিন চৌধুরীর স্মরণে মিশিগানে দোয়া মাহফিল অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া পাইকগাছায় বাল্যবিয়ে প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সৈয়দপুরে ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণের উদ্বোধন সুন্দরবনের অজগার সাপ লোকালয়ে উদ্ধারের পর গহীনে বনেই অবমুক্ত কয়রায় জামায়াত কর্মীকে ‘এমপির এপিএস’ বলে অপপ্রচার, এলাকা জুড়ে তীব্র ক্ষোভ সৈয়দপুরে ক্লাশ চলাকালে ছাদের পলেস্তারা খসে পড়ায় ভবন পরিত্যক্ত ঘোষনা, সীলগালা কয়রায় ইউপি সদস্যদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ে প্রশিক্ষন শার্শা উপজেলা কিশোর-কিশোরী ক্লাব ম্যানেজমেন্ট কমিটির সভা

দুই দিনের সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

  • প্রকাশিত : শনিবার, ২২ জুন, ২০২৪
  • ৬৭ বার পঠিত
pm-9455

দীপ্ত নিউজ ডেস্ক::


দুই দিনের সফর শেষে নয়াদিল্লি থেকে ঢাকায় ফিরেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২২ জুন) রাত ৮টা ২৫ মিনিটের দিকে সরকারপ্রধান ও তার সফরসঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটটি হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে।

এর আগে বাংলাদেশ সময় সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সফরসঙ্গীদের নিয়ে বাংলাদেশ বিমানের ফ্লাইটটি নয়াদিল্লির পালাম বিমানবন্দর ত্যাগ করে। ওই সময় ভারতের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শ্রী কীর্তিবর্ধন সিং এবং ভারতে বাংলাদেশের হাইকমিশনার মো. মুস্তাফিজুর রহমান বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।

শুক্রবার (২১ জুন) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে দুই দিনের সফরে নয়াদিল্লিতে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওইদিন স্থানীয় সময় বিকেল সোয়া ৪টার দিকে সরকারপ্রধান ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমানটি নয়াদিল্লির পালাম বিমানবন্দরে অবতরণ করে। পরে সেখানে সরকারপ্রধানকে লাল-গালিচা সংবর্ধনা দেয়া হয়।

একই দিন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের সঙ্গেও বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার সন্ধ্যায় নয়াদিল্লির তাজ প্যালেস হোটেলে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। আধা ঘণ্টাব্যাপী ওই বৈঠকে দু’দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন তারা। বৈঠকে অন্যদের মধ্যে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানসহ বাংলাদেশ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর শুক্রবার সন্ধ্যায় দেশটির শীর্ষ ব্যবসায়িক প্রতিনিধিদলের সঙ্গেও বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় সফররত বাংলাদেশের ব্যবসায়িক প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন।

সফরের দ্বিতীয় দিনে শনিবার দিল্লির হায়দরাবাদ হাউসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টার দিকে ওই বৈঠকের পর বাংলাদেশ-ভারতের মধ্যে ১০টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। যার মধ্যে ৩টি সমঝোতা নবায়ন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর