1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় হামের টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা সাতক্ষীরার স্থায়ী-অস্থায়ী ২ হাজার ৪১৭টি কেন্দ্রে সোমবার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান ক্যাম্পেইন কয়রার বেদকাশী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন সৈয়দপুরে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ইরান ‘একটু বেশি চালাকি’ করেছে : ট্রাম্প হরমুজে ভারতীয় ট্যাংকারে গুলি, ইরানি রাষ্ট্রদূতকে দিল্লির তলব ট্রাম্প একটু বেশিই কথা বলেন : ইরান অকটেনের দাম বেড়ে ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ সাতক্ষীরার কালীগঞ্জে আদালতকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে জমি দখলের চেষ্টা , থানায় অভিযোগ খুলনায় পারিবারিক কলহে মাথায় রাইফেল ঠেকিয়ে কনস্টেবলের আত্মহত্যা!

নাটোরে মিনি কক্সবাজারে চালু হলো দি ওয়েসিজ হোটেল

  • প্রকাশিত : সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ৬৯ বার পঠিত
natore-9500
oplus_2

শামীম পারভেজ, নাটোরঃঃ

নাটোরের নলডাঙ্গার মিনি কক্সবাজার খ্যাত পাটুল বিল এলাকায় চালু করা হয়েছে বিনোদন ও ভ্রমন পিপাসুদের জন্য দি ওয়েসিজ হোটেল এন্ড রেস্টুরেন্ট। রোববার দুপুরে নাটোর-নলডাঙ্গা আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল প্রধান অতিথি হিসেবে এই রির্সোটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী আশফাকুল ইসলাম।

সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল বলেন, তার অনেক দিনের আশা ছিল মিনি কক্সবাজার খ্যাত নলডাঙ্গার পাটুল বিলে একটি উন্নত মানের বিনোদন ও পর্যটন কেন্দ্র তৈরী করার। এই বিনোদন কেন্দ্র হওয়ায় এখন অনেক দুর দুরান্তের পর্যটক ও ভ্রমন পিপাসু মানুষ আসতে পারবেন। এখানে তারা পরিবার নিয়ে রাত্রিযাপন করা সহ মিনি কক্সবাজারের অপার সৌন্দর্য উপভোগ করতে পারবেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাটোরের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস সালাম, জেলা আওয়ামীলীগের সদস্য দিলীপ কুমার দাস, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চুন্নু, ব্যবসায়ী হাবিব আহসান বাবু, গোলাম নবী, নলডাঙ্গা উপজেলা আওয়ালীগ সভাপতি আব্দুস শুকুর, পিপরুল ইউনিয়নের জসিম,মিশন, রবিন,রনি, নাসির,নাজমুল,মামুন,সহ স্থানীয় জনপ্রতিনিধি,আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নের্তৃবৃন্দ।

উদ্বোধনশেষে আমন্ত্রিত অতিথিদের জন্য মধ্যান্যভোজের আয়োজন সহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর