1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছায় সড়কে ভূমি অধিগ্রহণের চেক বিতরণ মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা তালায় জলাবদ্ধতা নিরসনে খাল খনন কার্যক্রমের উদ্বোধন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব’র পাইকগাছার কপোতাক্ষে নিখোঁজ শ্রমিক দীপঙ্করের মরদেহ ১৯ ঘন্টা পর উদ্ধার আওয়ামী লীগের সাবেক এমপি সেলিমা আহমাদ মেরী মারা গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা আনোয়ার ইব্রাহিমের আসুন আমরা সবাই মিলে দেশের জন্য কিছু করার চিন্তা করি-প্রবাসীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান আর্জেন্টিনার ম্যাচসহ টিভিতে যত খেলা দেখবেন বেলজিয়ামকে রুখে দিয়ে টেবিলের শীর্ষে ইরান স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল লড়াকু কেপ ভার্দে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্বরণে মুন্সীগঞ্জে দেয়ালিকা অংকন

  • প্রকাশিত : রবিবার, ১১ আগস্ট, ২০২৪
  • ৭২ বার পঠিত
munsigang-9798

মুন্সীগঞ্জ প্রতিনিধি::


সারাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্বরণে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে দেয়ালিকা অংকন করেছেন শিক্ষার্থীরা।

রবিবার সকাল ১০ টায় টঙ্গীবাড়ী উপজেলা প্রবেশ মূখ দেয়াল গুলোতে আন্দোলনে শহীদদের ছবি,শহিদ হওয়ার আগে তাদের মুখের ভাষ্য,অসাম্প্রদায়িক বাংলাদেশ, দূর্নীতি প্রতিরোধ, অদম্য বাংলাদেশ লিখনি তুলে ধরা হয়। এছাড়াও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের বাজার মনিটরিং,যানযট নিরসনে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন তারা।

রাহাত শেখ নামের এক শিক্ষার্থী জানান,সারাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের অন্যায় ভাবে হত্যার প্রতিবাদ স্বরুপ এই দেয়ালিকা অংকন এবং ট্রাফিক নিয়ন্ত্রণ, বাজার মনিটরিং করতেছি আমরা। দেশ স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাবো।

munsigang-9799

নুসরাত জাহান মিশু নামের আরেক ছাত্রী বলেন, আমাদের আন্দোলন কে যাতে মানুষ স্বরণ রাখতে পারে এবং শহিদদের কে স্বরন রাখতেই আমাদের এই কার্যক্রম। তাজুল ইসলাম নামের আরেকজন বলেন, বিভিন্ন বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের অভিযোগ এসেছে আমাদের কাছে তাই আমরা পাইকারী বাজারের দ্রব্যমূল্যের তালিকা সংগ্রহ করে বিভিন্ন বাজার মনিটরিং করতেছি।

মারিয়া আক্তার নামের আরেক শিক্ষার্থী বলেন, ৫ আগষ্ট সারাদেশের ন্যায় আমাদের টঙ্গীবাড়ীর বিভিন্ন জায়গায় ধ্বংসযজ্ঞ, লুটপাটের ঘটনা ঘটে ফলে রাস্তাঘাট অপরিষ্কার হয়ে পরে। যেহেতু প্রশাসন সংকট সেক্ষেত্রে আমরা ছাত্রসমাজ উদ্যোগ নিয়ে রাস্তাঘাট পরিষ্কার পরিছন্ন করি। এখনো আমাদের কার্যক্রম অব্যাহত রয়েছে।

এদিকে ছাত্রদের এমন উদ্যোগ কে সাধুবাদ জানিয়েছে সচেতন মহল।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর