1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছায় সড়কে ভূমি অধিগ্রহণের চেক বিতরণ মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা তালায় জলাবদ্ধতা নিরসনে খাল খনন কার্যক্রমের উদ্বোধন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব’র পাইকগাছার কপোতাক্ষে নিখোঁজ শ্রমিক দীপঙ্করের মরদেহ ১৯ ঘন্টা পর উদ্ধার আওয়ামী লীগের সাবেক এমপি সেলিমা আহমাদ মেরী মারা গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা আনোয়ার ইব্রাহিমের আসুন আমরা সবাই মিলে দেশের জন্য কিছু করার চিন্তা করি-প্রবাসীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান আর্জেন্টিনার ম্যাচসহ টিভিতে যত খেলা দেখবেন বেলজিয়ামকে রুখে দিয়ে টেবিলের শীর্ষে ইরান স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল লড়াকু কেপ ভার্দে

মুন্সীগঞ্জে সর্বশেষ বন্যা পরিস্থিতি

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
  • ৬৬ বার পঠিত
munsigang-map-9988

মুন্সীগঞ্জ প্রতিনিধি::

বাংলাদেশের নিচু অঞ্চলের মধ্যে অন্যতম জেলা মুন্সীগঞ্জ। এছাড়া মুন্সীগঞ্জের চারদিকে নদী বেষ্টিত হওয়ায় ইতিমধ্যে জেলার চরাঞ্চলে প্রবেশ করতে শুরু করেছে পানি। প্রতিনিয়ত বারছে পানি। গত দুদিনে দুই ফিটের অধিক পানি বেড়েছে বলে চরাঞ্চলে বসবাস করা কতিপয় ব্যাক্তি জানান।

ইতিমধ্যে বাংলাদেশের ৯ টি জেলায় বন্যা ভয়াবহ রুপ ধারন করেছে। মুন্সীগঞ্জের চারপাশ থেকে নদীবেষ্টিত হওয়ায় বন্যার খবরে আতঙ্ক ছড়াচ্ছে এখানেও।

মুন্সীগঞ্জে বৃহস্পতিবার (২২ আগষ্ট ) ভোররাতে ভাড়ি বর্ষণ হয়েছে। সকাল হতে গুড়ি গুড়ি বৃষ্টিপাত হলেও বেলা ১২টা হতে মুষলধার বৃষ্টি শুরু হয়েছে। ওজান হতে নেমে আসা ঢলের পানি ও বৃষ্টির কারনে প্রতিনিয়তই নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। এতে জনসাধারণের মাঝে আতঙ্ক বাড়ছে।

এ ব্যাপারে টঙ্গীবাড়ী উপজেলার আউটশাহী গ্রামের বাসিন্দা মোঃ হাবিব বলেন, আমাদের এলাকায় দ্রুত পানি বাড়ছে । প্রতিনিয়ন নতুন এলাকা পানিতে তলিয়ে যাচ্ছে। দুদিন আগে আমাদের যে এলা্কা শুকনা ছিলো এখোন সেখানে হাটু পানি।

পানি উন্নয়ন বোর্ড মুন্সীগঞ্জের নির্বাহী প্রকৌশলী তাওহিদুল ইসলাম বলেন, মুন্সীগঞ্জে এখানো বন্যা দেখা দেয়নি। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত পদ্মার পানি বিপদসীমা থেকে ৭০ সেন্টিমিন্টার নিচে রয়েছে। মেঘনা নদীতে পানির গতিবিধি কিছুটা উদ্বেগজনক রয়েছে। মেঘনা নদীতে চলাচলকারীদের সাবধানতা অবলম্বন করতে হবে। অন্যদিকে পদ্মায় পানি বাড়লে ধলেশ্বরীতেও বাড়বে।’

তিনি আরো বলেন, ‘আমরা সার্বক্ষণিক পরিস্থিতি মনিটর করছি। মুন্সীগঞ্জে বন্যা নিয়ে এখনো আতঙ্কিত হওয়ার মত কোন আশঙ্কা এখোন আপাতন নেই। এরপরও প্রতিমুহুর্তে আমরা আপডেট জানাবো এবং প্রয়োজনে জেলা প্রশাসনের সহায়তা নিয়ে জরুরী মিটিং ডাকবো।

দীপ্ত নিউজ/লিটন/এসকে-ডি

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর