1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছায় সড়কে ভূমি অধিগ্রহণের চেক বিতরণ মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা তালায় জলাবদ্ধতা নিরসনে খাল খনন কার্যক্রমের উদ্বোধন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব’র পাইকগাছার কপোতাক্ষে নিখোঁজ শ্রমিক দীপঙ্করের মরদেহ ১৯ ঘন্টা পর উদ্ধার আওয়ামী লীগের সাবেক এমপি সেলিমা আহমাদ মেরী মারা গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা আনোয়ার ইব্রাহিমের আসুন আমরা সবাই মিলে দেশের জন্য কিছু করার চিন্তা করি-প্রবাসীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান আর্জেন্টিনার ম্যাচসহ টিভিতে যত খেলা দেখবেন বেলজিয়ামকে রুখে দিয়ে টেবিলের শীর্ষে ইরান স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল লড়াকু কেপ ভার্দে

শিক্ষার্থী‌দের তোপের মুখে মুন্সিগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষের পদত্যাগ

  • প্রকাশিত : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ৬৬ বার পঠিত
munsigang-10032

মুন্সিগঞ্জ প্রতি‌নি‌ধি ::


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে সরাসরি অবস্থান নেয়ার অভিযোগ তুলে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন মুন্সিগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ ড. সুশীল কুমার পাল।

একটি স্ট্যাম্পে অধ্যক্ষের স্বাক্ষরিত এই পদত্যাগ পত্রটি ফেসবুকে ছড়িয়ে পড়েছে। সেখানে লেখা রয়েছে- ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে এবং শিক্ষার্থীদের বিরুদ্ধে সরাসরিভাবে অবস্থান করে ছাত্র-জনতার নিকট পদত্যাগ করলাম। আমি স্বেচ্ছায় পদত্যাগ করছি।’

জানা গেছে, রোববার দুপুর ১২ টার দিকে প্রতিষ্ঠানটির শতাধিক শিক্ষার্থী অধ্যক্ষের পদত্যাগের দাবিতে বিক্ষোভ শুরু করেন। পরে তোপের মুখে স্ট্যাম্পে স্বাক্ষর করে পদত্যাগ করেন অধ্যক্ষ।

এ বিষয়ে জানতে অধ্যক্ষ ড. সুশীল কুমার পালের সাথে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।

মুন্সিগঞ্জ জেলা প্রশাসক মো. আবুজাফর রিপন বলেন, ‘বিষয়টি সম্পর্কে জানা নেই। তবে এ বিষয়ে দ্রুত পরবর্তী করণীয় সম্পর্কে পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের বলছি।’

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর