1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছায় সড়কে ভূমি অধিগ্রহণের চেক বিতরণ মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা তালায় জলাবদ্ধতা নিরসনে খাল খনন কার্যক্রমের উদ্বোধন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব’র পাইকগাছার কপোতাক্ষে নিখোঁজ শ্রমিক দীপঙ্করের মরদেহ ১৯ ঘন্টা পর উদ্ধার আওয়ামী লীগের সাবেক এমপি সেলিমা আহমাদ মেরী মারা গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা আনোয়ার ইব্রাহিমের আসুন আমরা সবাই মিলে দেশের জন্য কিছু করার চিন্তা করি-প্রবাসীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান আর্জেন্টিনার ম্যাচসহ টিভিতে যত খেলা দেখবেন বেলজিয়ামকে রুখে দিয়ে টেবিলের শীর্ষে ইরান স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল লড়াকু কেপ ভার্দে

লৌহজং প্রেসক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি শওকত হোসেন সম্পাদক মানিক মিয়া

  • প্রকাশিত : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮৫ বার পঠিত
MUNSIGANG-10204

মুন্সীগঞ্জ প্রতিনিনিধি ::


মুন্সীগঞ্জের লৌহজং প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে বিনা প্রতিদ্বন্দ্বীতায় মো. শওকত হোসেন (ইনকিলাব) সভাপতি ও মো. মানিক মিয়াকে (দেশ রূপান্তর) সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে। আজ (০৭ সেপ্টেম্বর) শনিবার সকালে উপজেলার ঘোড়দৌড় বাজারের দৌলতখান কমপ্লেক্সে প্রেস ক্লাবের সভাকক্ষে আগামী দুই বছরের জন্য ৯ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

এর আগে ১৮ আগস্ট নির্বাচনের তফসিল ঘোষণা করেন আহ্বায়ক তাজুল ইসলাম রাকিব ও সদস্য সচিব মো. মানিক মিয়া। এরপর মনোনয়নপত্র গ্রহণ, জমা, প্রত্যাহার, যাচাই-বাছাই শেষে ০৭ সেপ্টেম্বর শনিবার ভোটের দিন নির্ধারণ করা হয়। নির্বাচন কমিশন হিসেবে দায়িত্ব পালন করেন প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মিজানুর রহমান ঝিলু।

পুণাঙ্গ কমিটির সদস্যরা হলেন- সহ-সভাপতি তাজুল ইসলাম রাকিব (ভোরের কাগজ), সহ সম্পাদক ফৌজি হাসান খান রিকু (মুন্সীগঞ্জের খবর), সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম সাইম (খোলা কাগজ), কোষাধ্যক্ষ ও দপ্তর সম্পাদক মোশারফ হোসেন বাবু (ডেসটিনি), কার্য-নির্বাহী সদস্য মিজানুর রহমান ঝিলু (সভ্যতার আলো), আবু নাসের খান লিমন (যায়যায়দিন), ওয়াসিম ফারুক (সংবাদ দিগন্ত)৷

গত ৬ জুলাই মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়। আহ্বায়ক কমিটির ২ মাসের মধ্যে সাধারণ সভা ডেকে একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে নিয়মিত কমিটি গঠনের দায়িত্ব দেওয়া হয়। তারই পরিপ্রেক্ষিতে প্রায় দুই মাসের মধ্যে কমিটি গঠন করা হলো।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর