1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় হামের টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা সাতক্ষীরার স্থায়ী-অস্থায়ী ২ হাজার ৪১৭টি কেন্দ্রে সোমবার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান ক্যাম্পেইন কয়রার বেদকাশী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন সৈয়দপুরে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ইরান ‘একটু বেশি চালাকি’ করেছে : ট্রাম্প হরমুজে ভারতীয় ট্যাংকারে গুলি, ইরানি রাষ্ট্রদূতকে দিল্লির তলব ট্রাম্প একটু বেশিই কথা বলেন : ইরান অকটেনের দাম বেড়ে ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ সাতক্ষীরার কালীগঞ্জে আদালতকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে জমি দখলের চেষ্টা , থানায় অভিযোগ খুলনায় পারিবারিক কলহে মাথায় রাইফেল ঠেকিয়ে কনস্টেবলের আত্মহত্যা!

বগুড়ায় তেল মিলের কনটেইনার বিস্ফোরণে ৪ শ্রমিক নিহত

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২১ বার পঠিত
oil-mill-10272

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি::


বগুড়ার শেরপুরে মজুমদার রাইস ব্রান্ড ওয়েল মিলের কনটেইনার বিস্ফোরণে চার শ্রমিক শ্রমিক হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। এদের মধ্যে সৈয়দপুরে নিহত দুজনের পূর্নাঙ্গ পরিচয় জানা গেলেও তাৎক্ষণিকভাবে বাকি দুজনের ঠিকানা নিশ্চিত হওয়া যায়নি।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায়
শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের ছোনকা নামক স্থানে মজুমদার প্রোডাক্টস লিমিটেডে তেল মিলে বিস্ফোরণের ওই ঘটনা ঘটে।

নিহতরা হলেন-নীলফামারী জেলার সৈয়দপুর পৌর এলাকার হাতিখানা ক্যাম্প সংলগ্ন অফিসার্স কলোনির দিনমজুর খলিলের ছেলে মো. ইমরান হোসেন ওরফে লাড্ডু (৩২) ও হাতিখানা ক্যাম্পের মৃত সোলেমানের ছেলে সাঈদ (৩৮)। একই ঘটনায় নিহত হয়েছেন আব্দুস সালামের ছেলে মো. মনির হোসেন (২৮) ও রুবেল আহমেদ (৩১)। তবে মনির ও রুবেলের বাড়ি যে সৈয়দপুরে তা এ রিপোর্ট লেখা পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।

মজুমদার রাইস ব্রান্ড ওয়েল প্রোডাক্টস্ লিমিটেডের মানব সম্পদ কর্মকর্তা রঞ্জন চক্রবর্তী জানান, ঘটনার সময় কোম্পানির ঠিকাদারের সাতজন শ্রমিক রাইচ ব্র্যান তেল উৎপাদনের কনটেইনার মেরামতের কাজ করছিলেন। এসময় কনটেইনারের বিস্ফোরণ ঘটে। এতে দগ্ধ হয়ে ওইসব শ্রমিকরা গুরুতর আহত হয়। পরে কোম্পানির কর্মকর্তা ও কর্মচারিরা তাদের প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে অবস্থার অবনতি হলে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

বগুড়ার উপশহর পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. লালন মিয়া বলেন, বিস্ফোরণে গুরুতর আহতদের মধ্যে চারজনকে বগুড়ার শজিমেক হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়। আহতদের বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন। শেরপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বখতিয়ার উদ্দিন জানান খবর পেয়ে আমরা সেখানে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনি।

কনটেইনার বিস্ফোরণের কারণ জানতে চাইলে তিনি বলেন, উচ্চ তাপমাত্রার কারণে কনটেইনারটিতে বিস্ফোরণ ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বলেন, ময়না তদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

কনটেইনার বিস্ফোরণের কারণ জানতে চাইলে তিনি বলেন, উচ্চ তাপমাত্রার কারণে কনটেইনারটিতে বিস্ফোরণ ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এদিকে ইমরান ও সাঈদের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় সৈয়দপুরে নিহতের দুই পরিবারে শোকের মাতম চলছে। এদের মধ্যে ইমরান ওরফে লাড্ডু বিবাহিত জীবনে তিন পুত্র ও এক কন্যা সন্তানের জনক।

দূর্ঘটনার সংবাদ পেয়ে বৃহস্পতিবার বিকেলে তারঁ বাসায় গেলে কাউকে পাওয়া যায়নি। তবে এলাকাবাসী জানান, খবর পেয়ে বাড়ীর লোকজন শেরপুরে গিয়েছে। গোটা এলাকায় শোকের মাতম দেখা গেছে। অপরদিকে হাতিখানা ক্যাম্পে নিহত সাঈদের বাসায় গিয়ে দেখা যায় সেখানে তাঁর মাসহ পরিবারের সদস্য এলাকাবাসী কান্নায় ভেঙে পড়েছেন। সাঈদরা ৪ ভাই ২ বোন। পিতৃহারা সাঈদ তার মা আমেনা বেগমকে (৭৫) নিয়ে ছোট্ট একটি ঘরে থাকতেন। ছেলে হারিয়ে কান্নায় ভেঙে পড়া মা আমেনা জানান ২২ দিন আগে বগুড়া যায় কাজ করতে। সেখানে যাওয়ার পর মোবাইল না থাকায় কোন যোগাযোগ হয়নি তার। আজ খবর এলো সে মারা গেছে।

এলাকাবাসী জানান, মায়ের দেখা শোনা করতে সাঈদ বিয়ে করেননি। মাকে নিয়ে অভাবের ঘরে চলছিল সুখের সংসার।

দীপ্তনিউজ/মিলন/এসকে-ডি

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর