1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছায় সড়কে ভূমি অধিগ্রহণের চেক বিতরণ মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা তালায় জলাবদ্ধতা নিরসনে খাল খনন কার্যক্রমের উদ্বোধন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব’র পাইকগাছার কপোতাক্ষে নিখোঁজ শ্রমিক দীপঙ্করের মরদেহ ১৯ ঘন্টা পর উদ্ধার আওয়ামী লীগের সাবেক এমপি সেলিমা আহমাদ মেরী মারা গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা আনোয়ার ইব্রাহিমের আসুন আমরা সবাই মিলে দেশের জন্য কিছু করার চিন্তা করি-প্রবাসীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান আর্জেন্টিনার ম্যাচসহ টিভিতে যত খেলা দেখবেন বেলজিয়ামকে রুখে দিয়ে টেবিলের শীর্ষে ইরান স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল লড়াকু কেপ ভার্দে

মুন্সীগঞ্জে সাবেক মেয়রসহ আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৭ বার পঠিত
munsigang-manobbondhon-10274

মুন্সীগঞ্জ প্রতিনিধি::


মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিমে আলোচিত জিলু হত্যা মামলার সকল আসামীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে জিলুর পরিবারের সদস্য ও এলাকাবাসী।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১১ টা হতে ১২টা পর্যন্ত মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনের রাস্তায় ঘন্টা ব্যাপি এ মানববন্ধন করা করেন তারা।

এ সময় মানববন্ধনে জিলুর পরিবারের সদস্য রা জিলু হত্যায় জড়িত আসামিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে ফাঁসি কার্যক্রর করার দাবী জানান।

জিলু হত্যার জড়িতরা প্রতিনিয়ত জিলুর পরিবারের সদস্যদের মামলা তুলে নিতে হুমকি ধামকি দিচ্ছে বলে মানববন্ধন অভিযোগ করেন তারা।

এ হত্যার ঘটনায় নিহতের স্ত্রী রেহানা বেগম মামলাটি করেন। ইতিপূর্বে রবিবার (৭ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন সকালে পৌরসভার টেঙ্গর এলাকার রিকাবীবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পাশে মাস্টামাইন্ড সাবেক মেয়র শহিদুল ইসলাম শাহিনের নেতৃত্বে কিশোর গ্যাংয়ের প্রকাশ্যে হামলায় জিল্লুর রহমানকে কুপিয়ে হত্যা করা হয়। নিহত জিল্লুর রহমান নৌকা প্রতীকের প্রার্থী মৃণাল কান্তি দাসের সমর্থক ছিলেন।

মানববন্ধনে জিলুর পরিবারের সদস্য ছাড়াও শতাধিক এলাকাবাসী উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর