1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় মাদ্রাসা ম্যানেজিং কমিটিতে আ’লীগ নেতার স্ত্রী সভাপতি, প্রতিবাদে সংবাদ সম্মেলন পাইকগাছায় প্রাথমিকের ফিডিং কর্মসূচী মিড ডে মিলে’র খাদ্য অনিয়মের প্রমান পেয়েছে কতৃপক্ষ, ব্যবস্থা নিতে সুপারিশ সাংবাদিকের ভাইয়ের মুত্যুতে কয়রা উপজেলা প্রেসক্লাবের শোক ডুমুরিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতি সভা খালেদা জিয়ার নামে নামকরণ থাকায় ১৭ বছর সংস্কার হয়নি ছাত্রী নিবাস মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭ সাতক্ষীরার কালিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা অধিবাস অধিকারীর মৃত্যুতে রাষ্ট্রীয় মর্যাদায় সৎকার কয়রায় জিঙ্ক সমৃদ্ধি বিরি ১০২ ধানের মাঠ দিবস পালন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরি: সিসিটিভির সরঞ্জাম উদ্ধার, আটক-৩ ডুমুরিয়ায় এসিআই’র সূর্যমুখী বীজ হাইসান ৩৬’র মাঠ দিবস

সৈয়দপুরে আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সংবর্ধনা

  • প্রকাশিত : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১০ বার পঠিত
saidpur-10284

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি::

নীলফামারীর সৈয়দপুরে বাংলাদেশ আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বাউস্ট) সদ্য যোগদানকারী উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এ বি এম হুমায়ুন কবীর, এনডিসি, পিএসসি, টিইকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের আটটি ক্লাবের সমন্বয়ে মুক্ত মঞ্চে ওই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের আয়োজক বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাবগুলো হচ্ছে, বাউস্ট কেরিয়া ক্লাব, বাউস্ট কালচারাল সোসাইটি, বাউস্ট স্পোর্টস ক্লাব,বাউস্ট ডিবেটিং সোসাইটি, বাউস্ট মেকানিক্স এন্ড রোবটিকস্ ক্লাব, বাউস্ট ফটোগ্রাফিক আই,বাউস্ট ক্যাড সোসাইটি এবং বাউস্ট ব্লাড ডোনেশন ক্লাব।

অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ উপদেষ্টা এবং একাউন্টিং ইনফরমেশন এন্ড সিস্টেমস বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান রকিবুল ইসলাম। পরে বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাবের পক্ষ থেকে তাদের কার্যক্রম প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরেন বাউস্ট কেরিয়ার সোসাইটির প্রেসিডেন্ট মোহাম্মদ নিয়াজ খালিদ।

এরপর শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ের সদ্য যোগদানকারী উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এ বি এম হুমায়ুন কবীর তাঁর বক্তব্যের শুরুতেই অনুষ্ঠানের আয়োজকদের প্রতি ধন্যবাদ জানান। এছাড়াও তিনি বিশ্ববিদ্যালয়টিকে নিয়ে তাঁর কর্মপরিকল্পনার কথা উল্লেখ করে বলেন একদিন এ বিশ্ববিদ্যালয়টি গবেষণা ও একাডেমিক শিক্ষার প্রাণ কেন্দ্র হিসেবে গড়ে উঠবে। পরে চলতি বছরের গত ৫ জানুয়ারি আন্তঃনগর বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুবরণকারী বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী আবু তালহা’র স্মরণে মুক্ত মঞ্চকে শহীদ আবু তালহা চত্বর নামের নামফলক উন্মোচন করা হয়। আর খুব শীঘ্রই সেখানে আবু তালহা’র স্মরণে একটি স্মৃতি স্মারক নির্মাণ করা হবে বলে ঘোষণা দেন উপাচার্য।

এরপর বাউস্ট রোবটিক্স এন্ড মেক্যাট্রনিক্স ক্লাব এবং কালচারাল সোসাইটির জন্য বরাদ্দকৃত রুমের শুভ উদ্বোধন করেন। শেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ক্লাবগুলোর সদস্যরা সঙ্গীত ও নৃত্য পরিবেশন করে। পুরো অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষার্থী মো. রায়হান ফাইজুল এবং সিভিল কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী উম্মে কুলসুম নাইস।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার লে. কর্নেল মো. নাঈম (অব:), বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধান, প্রক্টর, ছাত্র কল্যাণ উপদেষ্টা, বিভিন্ন হলের প্রাধ্যক্ষগণ, সকল শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা- কর্মচারী এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এরআগে অনুষ্ঠানের শুরুতে বিশ্ববিদ্যালয়ের সদ্য যোগদানকারী উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এ বি এম হুমায়ুন কবীরকে ক্লাবগুলোর পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।

দীপ্তনিউজ/মিজানুর

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর