1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছায় সড়কে ভূমি অধিগ্রহণের চেক বিতরণ মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা তালায় জলাবদ্ধতা নিরসনে খাল খনন কার্যক্রমের উদ্বোধন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব’র পাইকগাছার কপোতাক্ষে নিখোঁজ শ্রমিক দীপঙ্করের মরদেহ ১৯ ঘন্টা পর উদ্ধার আওয়ামী লীগের সাবেক এমপি সেলিমা আহমাদ মেরী মারা গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা আনোয়ার ইব্রাহিমের আসুন আমরা সবাই মিলে দেশের জন্য কিছু করার চিন্তা করি-প্রবাসীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান আর্জেন্টিনার ম্যাচসহ টিভিতে যত খেলা দেখবেন বেলজিয়ামকে রুখে দিয়ে টেবিলের শীর্ষে ইরান স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল লড়াকু কেপ ভার্দে

খুলনায় ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষ্যে অনুষ্ঠানসূচি

  • প্রকাশিত : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩৫ বার পঠিত
10301

খুলনা ব্যুরো:


যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষ্যে খুলনায় সরকারিভাবে জেলা প্রশাসন বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে।

আগামীকাল ১৬ সেপ্টেম্বর পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষ্যে সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্বশাসিত ভবন, বেসরকারি ভবন ও সশস্ত্র বাহিনীর সকল সদর দপ্তর, ইউনিট, ঘাঁটি, জাহাজসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হবে।

ঐদিন সুবিধাজনক সময়ে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক ওয়াজ মাহফিল, বেতারের জন্য সেমিনার অনুষ্ঠান ধারণ ও প্রচার, ক্বিরাত মাহফিল, হামদ নাত, স্বরচিত কবিতা পাঠ, শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিযোগিতা, আরবীতে খুৎবা লেখা প্রতিযোগিতা ও সেমিনারের আয়োজন করা হবে। খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে সকাল ১১টায় পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

সুবিধাজনক সময়ে বিশ্ববিদ্যালয়সহ দেশের সকল শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে আলোচনা সভা, কেরাত, দোয়া ও মিলাদ এবং মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর জীবনীর ওপর কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

শিশু একাডেমিতে ১৬ সেপ্টেম্বর সুবিধাজনক সময়ে শিশুদের জন্য হামদ-নাত, আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হবে। বাদজোহর দেশের সকল সামরিক ও বেসরকারি হাসপাতাল, কারাগার, শিশু কিশোর উন্নয়ন কেন্দ্র, শিশু সদন, বৃদ্ধ নিবাস এবং এতিমখানায় বিশেষ খাবার পরিবেশন করা হবে।

খুলনা সিটি কর্পোরেশন আয়োজিত ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষ্যে সকাল নয়টায় শিক্ষক সমাবেশ, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার, অন্যান্য ইলেক্ট্রনিক মিডিয়া ও বিভিন্ন প্রচার মাধ্যমে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষ্যে বিশেষ অনুষ্ঠান প্রচার ও ক্রোড়পত্র প্রকাশ করা হবে।

পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে ঐদিন জেলায় অন্যান্য অনুষ্ঠান যেমন-যাত্রাপালা, জারিগান, আতশবাজি ইত্যাদি বন্ধ রাখতে হবে।

জাতীয় ও জেলা পর্যায়ের অনুষ্ঠানের সাথে সংগতি রেখে উপজেলা পর্যায়েও পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উদযাপন করা হবে।
দীপ্তনিউজ/আক এল/এস এন এস

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর