1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছায় সড়কে ভূমি অধিগ্রহণের চেক বিতরণ মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা তালায় জলাবদ্ধতা নিরসনে খাল খনন কার্যক্রমের উদ্বোধন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব’র পাইকগাছার কপোতাক্ষে নিখোঁজ শ্রমিক দীপঙ্করের মরদেহ ১৯ ঘন্টা পর উদ্ধার আওয়ামী লীগের সাবেক এমপি সেলিমা আহমাদ মেরী মারা গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা আনোয়ার ইব্রাহিমের আসুন আমরা সবাই মিলে দেশের জন্য কিছু করার চিন্তা করি-প্রবাসীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান আর্জেন্টিনার ম্যাচসহ টিভিতে যত খেলা দেখবেন বেলজিয়ামকে রুখে দিয়ে টেবিলের শীর্ষে ইরান স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল লড়াকু কেপ ভার্দে

মুন্সীগঞ্জে গজারিয়ায় কচুরিপানার নিচে নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ৭১ বার পঠিত
munsigang-10534

লিটন মাহমুদ, মুন্সীগঞ্জ::


মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা মেঘনা নদীর তীরে কচুরিপানার নিচে আটকে থাকা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত ব্যক্তির আনুমানিক বয়স (৪০) তাঁর পড়নে ছিল কালো গেঞ্জি ও কালো টাউজার।

তাৎক্ষণিক মৃত্যুর প্রকৃত কারণ ও পরিচয় নিশ্চিত হতে পারেনি পুলিশ।বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার কাজিপুরা ফেরিঘাট সংলগ্ন এলকা থেকে উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়,কাজিপুরা গ্রাম ফেরিঘাট সংলগ্ন মেঘনা নদের তীরে হাঁস খামারী রাবেয়া বসুর প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে গিয়ে দেখে কচুরিপানার মধ্যে লাশটি। মুহূর্তের মধ্যে খবরটি ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে এলাকার লোকজন জড়ো হতে থাকে।পরে স্থানীয়রা খবর দিলে ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করেগজারিয়া নৌ পুলিশ।

গজারিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তফা জানান, লাশ উদ্ধার হওয়া ওই ব্যক্তিকে স্থানীয় লোকজন চিনতে পারছেন না।তাঁর পরিচয় শনাক্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যদের খবর দেওয়া হয়েছে। লাশের ময়নাতদন্তের প্রতিবেদন পেলে জানা যাবে কীভাবে তাঁর মৃত্যু হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর