সম্প্রতি তালা উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক অজয় কুমার ঘোষ’র বিরুদ্ধে দীপ্ত নিউজ২৪.কমসহ বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত খবরের প্রতিবাদ জানিয়েছেন তিনি। তার দাবি, প্রকাশিত খবরটি মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর। মূলত কতিপয় কূচক্রী মহল বিশেষ তাকে ও তার পরিবারকে সমাজসহ প্রশাসনিকভাবে হেয় প্রতিপন্ন করতে সংবাদকর্মীদের কাছে ঐ বানোয়াট তথ্য পরিবেশন করেছে। তিনি প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। পাশাপাশি সাংবাদিক ভাইদের কাছে ঘটনার প্রকৃত তথ্য উদ্ঘাটন পূর্বক সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আরো যত্নবান হওয়ার অনুরোধ জানান।
প্রতিবেদকের বক্তব্য: মূলত অভিযোগের প্রেক্ষিতে খবরটি পরিবেশন করা হয়।
বিনীত নিবেদক
অজয় কুমার ঘোষ
সহকারী পরিদর্শক
উপজেলা সমবায় অফিস।