পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ
খুলনার পাইকগাছায় জায়গা জমির জবরদখল, মিথ্যা মামলায় হয়রাণি ও চাকরীচ্যুতির হুমকি দেওয়ায় স্থানীয় জনৈক আব্দুল মজিদ মোড়লের বিরুদ্ধে পাইকগাছা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন হয়েছে।
উপজেলার গোপালপুর গ্রামের মৃত তাছের মোড়লের ছেলে পাইকগাছা জনস্বাস্থ্য প্রকৌশলী অফিসে চতুর্থ শ্রেণীর কর্মচারী মুনছুর আলী মোড়ল শনিবার (১৯ অক্টোবর) দুপুরে পাইকগাছা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তার বিরুদ্ধে এসব অভিযোগ করেন।
তিনি তার লিখিত বক্তব্যে বলেন, উপজেলার গোপালপুর গ্রামের আফছার মোড়লের ছেলে আওয়ামী ঘরানার আঃ মজিদ ও তার দোসররা মুনছুর আলী মোড়লকে তার পৈতৃক সম্পত্তি গোপালপুর মৌজায় এসএ ৫৮ খতিয়ানে ২৮২ ও ২৮৩ দাগে ৭ শতক জমি জবর দখল করতে জীবন নাশের হুমকি, জানমালের ক্ষতি ও চাকুরীচ্যুৎ করার হুমকি অব্যাহত রেখেছেন।
এমনকি বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে হয়রানি করবে বলেও তাকে হুমকি দিচ্ছে। ইতোমধ্যে মজিদ এ সংক্রান্তে একাধিক মামলায় পরাজিত হয়েছে বলেও দাবি করা হয় সম্মেলনে। তিনি আরও অভিযোগ করেন, গত আওয়ামী লীগ সরকারের সময় সে একাধিকবার ঐ জমির জবর দখল প্রচেষ্টা চালিয়েও কার্যত ব্যর্থ হয়।