1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মিশিগানে মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত ও নতুন কমিটি গঠনে সংবাদ সম্মেলন মিথ্যা নারী কেলেংকারীর নিউজের প্রতিবাদে ডুমুরিয়ায় সংবাদ সম্মেলন রেলওয়ে কারখানার উৎপাদন সক্ষমতা ৩ গুণ বাড়ানো হবে—সৈয়দপুরে ডিজি আফজাল হোসেন সৈয়দপুরে আল-সামস্ হোটেলের মালিক সালাহউদ্দিনের ইন্তেকাল রেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে হারাল বাংলাদেশ কপিলমুনিতে ছোট ভাইয়ের ধাক্কায় বড় ভাই নিহত মুন্সীগঞ্জের গজারিয়ায় অগ্নিকান্ডে ১৩টি রুম ভষ্মীভূত! সাতক্ষীরায় গহনা ছিনতাইকালে নারীর মাথা ও কপাল ইট দিয়ে থেতলে হত্যা পাকিস্তানে ফিরলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি, ফের যাচ্ছে রাশিয়া পাইকগাছায় ভ্রাম্যমান আদালতের অভিযানে বাল্যবিবাহ পন্ড, ভূয়া কাজী ও বরকে জরিমানা

“ত্রান চাই না, টেকসই ভেড়িবাঁধ চাই” দাবিতে পাইকগাছার কালিনগরে মানববন্ধন

  • প্রকাশিত : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ৬৭ বার পঠিত
paikgacha-10875

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ::


পাইকগাছার দেলুটি ইউনিয়নের ভাঙ্গন কবলিত কালিনগর বাঁধের উপর ইউনিয়নবাসির উদ্যোগে টেকসই ভেড়িবাঁধ নির্মানের দাবিতে মানববন্ধন অনুষ্টিত হয়েছে।

সোমবার বিকাল ৫টায় দেলুটি ইউনিয়নের ২২নং পোল্ডারের কালিনগরের ভদ্রা নদীর তীরে বাঁধের উপর ওই মানববন্ধন অনুষ্টিত হয়।

মানববন্ধনে শত শত নারী পুরুষ অংশ গ্রহন করে। মানববন্ধনে বক্তারা বলেন, আমরা ত্রান চাই না,টেকসই ভেড়িবাঁধ চাই।

তারা আরো বলেন, গত আগস্টে ২২নং পোল্ডারে ভদ্রা নদীর তীরে প্রায় ৩শ ফুট ওয়াপদার ভেড়িবাঁধ ভেঙ্গে নদী গর্ভে চলে যায়। এতে প্রায় ১৫হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়ে। আর এই এলাকায় নেই কোন সাইক্লোন সেল্টার। মানুষ আশে পাশের উঁচু সড়ক ও স্কুল গুলোতে আশ্রয় নেয়। এখনো তারা স্বাভাবিক জীবনে ফিরতে পারিনি। এ সময় ক্ষতি হয় ৪৫৫ একর জলাশয়, ২০৬ টি নলকূপ,২৫টি মসজিদ ও মন্দির, ১২টি শিক্ষা প্রতিষ্টান, ১টি কমিউনিটি ক্লিনিক, ৪৯ কিলোমিটার কাচা-পাকা রাস্তা, ১২০একর আমন ফসলের বীজতলা সহ সর্বোমোট প্রায় ১০ কোটি টাকার ক্ষতি হয়।অধিক ঝুঁকিপূর্ন দেলুটি ইউনিয়নের সাড়ে ২৫ হাজার মানুষ কে বাঁচাতে মানববন্ধনসহ  পানি সম্পদ মন্ত্রনালয় ও সরকারের বিভিন্ন দপ্তরে ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল স্মারকলিপি দিয়েছেন বলে তারা উল্লেখ করেন।

মানববন্ধনে সভাপতিত্ব করেন ইউপি সদস্য পলাশ কান্তি রায়। উপস্হিত ছিলেন, দেলুটি ইউপি’র প্যানেল চেয়ারম্যান সুকুমার কবিরাজ, ইউপি সদস্য মেরি রানী সরদার, বদিয়ার হোসেন, প্রধান শিক্ষক দিনেশ চন্দ্র রায়,মানবেন্দ্র ঘোষ,অকিল হালদার, প্রশান্ত রায়,তুষার কান্তি রায়সহ এলাকার শত শত নারী পুরুষ।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর