1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মিশিগানে মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত ও নতুন কমিটি গঠনে সংবাদ সম্মেলন মিথ্যা নারী কেলেংকারীর নিউজের প্রতিবাদে ডুমুরিয়ায় সংবাদ সম্মেলন রেলওয়ে কারখানার উৎপাদন সক্ষমতা ৩ গুণ বাড়ানো হবে—সৈয়দপুরে ডিজি আফজাল হোসেন সৈয়দপুরে আল-সামস্ হোটেলের মালিক সালাহউদ্দিনের ইন্তেকাল রেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে হারাল বাংলাদেশ কপিলমুনিতে ছোট ভাইয়ের ধাক্কায় বড় ভাই নিহত মুন্সীগঞ্জের গজারিয়ায় অগ্নিকান্ডে ১৩টি রুম ভষ্মীভূত! সাতক্ষীরায় গহনা ছিনতাইকালে নারীর মাথা ও কপাল ইট দিয়ে থেতলে হত্যা পাকিস্তানে ফিরলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি, ফের যাচ্ছে রাশিয়া পাইকগাছায় ভ্রাম্যমান আদালতের অভিযানে বাল্যবিবাহ পন্ড, ভূয়া কাজী ও বরকে জরিমানা

কপিলমুনিতে কম্পিউটার ট্রেনিং সেন্টারের উদ্বোধন

  • প্রকাশিত : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ৮১ বার পঠিত
kashimnagar-10386
  • শেখ নাদীর শাহ্ ::

বাংলাদেশ ফার্টিলিটি হসপিটালের চেয়ারম্যান ডা: খালিদ হোসেনের উদ্যোগে পাইকগাছার কাশিমনগর বাজারে কম্পিউটার ট্রেনিং সেন্টারের উদ্বোধন ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা ও উপজেলা পর্যায়ের নের্তৃবৃন্দ এ ট্রেনিং সেন্টারের উদ্বোধন ও শীতবস্ত্র বিতরন করেন।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেলে উপজেলার কপিলমুনি ইউনিয়নের কাশিমনগর বাজারে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্টানে জামায়াতে ইসলামী খুলনা জেলা আমীর মাও. ইমরান হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কম্পিউটার ভবনের উদ্বোধন ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও খুলনা-৬ (কয়রা- পাইকগাছা) আসনের সংসদ সদস্য প্রার্থী মাও: আবুল কালাম আজাদ।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা নায়েবে আমীর আলহাজ্ব ডা. মোঃ শেখ মাহমুদ হোসেন, খুলনা জেলা নায়েবে আমীর মাও: গোলাম সরোয়ার, ছাত্রশিবিরের জেলা সভাপতি মোঃ আবুজার গিফারী, জামায়াতে জেলা সেক্রেটারি মোঃ মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি অ্যাড. মোস্তাফিজুর রহমান, জেলা কর্মপরিষদ ও জেলা টিম সদস্য মাও. আমিনুল ইসলাম, মোঃ নুরুজ্জামান, কাজী তমজিদ আলম, অ্যাড. আ. মজিদ, প্রফেসর আ. মোমিন, পাইকগাছা উপজেলা আমীর মাও. সাইদুর রহমান ও কয়রা আমীর মাও. মিজানুর রহমান।

পাইকগাছা উপজেলা সেক্রেটারি মো. আলতাফ হোসেন এর সঞ্চালনায় বক্তৃতা করেন, পাইকগাছা উপজেলা নায়েবে আমীর মাও. বুলবুল আহম্মেদ, দুই উপজেলার সেক্রেটারি ও কর্মপরিষদ সদস্য এবং ইউনিয়ন আমীরগণ । এসময় দু’ উপজেলার নেতা কর্মীরা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর