খুলনার ডুমুরিয়া প্রেসক্লাবের বাৎসরিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ ডিসেম্বর) সকাল ১১ টায় প্রেসক্লাব ভবনের দ্বিতীয় তলায় প্রেসক্লাবের ৪১ সদস্যদের নিয়ে বাৎসরিক সভা অনুষ্ঠিত হয়।ডুমুরিয়া প্রেসক্লাবের সভাপতি এস এম জাহাঙ্গীর আলম’র সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা।
সভায় বক্তব্য রাখেন, ডুমুরিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক কাজী আবদুল্লাহ, জি এম আবদুস সালাম, আনোয়ার হোসেন আকুঞ্জী, মোঃ বিলায়েত হোসেন।
এছাড়াও সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আব্দুর রশিদ এলিন, সাব্বির খান ডালিম, জাহিদুর রহমান বিপ্লব, আব্দুর রশিদ বাচ্চু, শেখ আব্দুল মজিদ, আব্দুল লতিফ মোড়ল, এস এম হাবিবুর রহমান, ইলিয়াস হুসাইন, বাবুল সরদার, আশরাফুল আলম, এম এ মজিদ, গাজী আতিয়ার রহমান, এস এম মাহবুব আলম, শেখ সিরাজুল ইসলাম, এস রফিকুল ইসলাম, অরুন দেবনাথ, সুব্রত কুমার ফৌজদার, মোঃ আক্তারুজ্জামান লিটন, মোঃ জাহাঙ্গীর আলম মুকুল,খান মহিদুল ইসলাম, মোঃ মোক্তার হোসেন, আরিফুজ্জামান নয়ন, শেখ আব্দুস সালাম, সুজিত মল্লিক, সুমন ব্রহ্ম , এস কে বাপ্পি, মিঠুন মন্ডল, দীপ্তিমান বাপ্পী, এফ এম মনির, সেলিম আবেদ, গাজী সোহেল আহম্মেদ, এস এম ফরিদুল ইসলাম, জাহিদ হোসেন সোহেল প্রমুখ।
সভায় প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, সমাজের অসংগতি তুলে ধরে সমাজকে বিনির্মাণে সাংবাদিকদের ভুমিকা সবচেয়ে বেশি। সেই সাথে তিনি সকল সাংবাদিককে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান।