1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মিশিগানে মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত ও নতুন কমিটি গঠনে সংবাদ সম্মেলন মিথ্যা নারী কেলেংকারীর নিউজের প্রতিবাদে ডুমুরিয়ায় সংবাদ সম্মেলন রেলওয়ে কারখানার উৎপাদন সক্ষমতা ৩ গুণ বাড়ানো হবে—সৈয়দপুরে ডিজি আফজাল হোসেন সৈয়দপুরে আল-সামস্ হোটেলের মালিক সালাহউদ্দিনের ইন্তেকাল রেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে হারাল বাংলাদেশ কপিলমুনিতে ছোট ভাইয়ের ধাক্কায় বড় ভাই নিহত মুন্সীগঞ্জের গজারিয়ায় অগ্নিকান্ডে ১৩টি রুম ভষ্মীভূত! সাতক্ষীরায় গহনা ছিনতাইকালে নারীর মাথা ও কপাল ইট দিয়ে থেতলে হত্যা পাকিস্তানে ফিরলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি, ফের যাচ্ছে রাশিয়া পাইকগাছায় ভ্রাম্যমান আদালতের অভিযানে বাল্যবিবাহ পন্ড, ভূয়া কাজী ও বরকে জরিমানা

মহান বিজয় দিবস, আশাশুনি রিপোর্টার্স ক্লাব ও আশাশুনি থানার মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ

  • প্রকাশিত : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ৬৭ বার পঠিত
asasuni-10510
  • আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি::

১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আশাশুনি রিপোর্টার্স ক্লাব ক্রিকেট টিম বনাম আশাশুনি থানা পুলিশ ক্রিকেট টিমের মধ্যকার বিজয় দিবস প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকালে (১৮ ডিসেম্বর) আশাশুনি রিপোর্টার্স ক্লাব ও আশাশুনি থানার যৌথ আয়োজনে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠ জাঁকজমকপূর্ণ প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় আশাশুনি থানা ক্রিকেট টিমের অধিনায়ক ওসি মোঃ নজরুল ইসলাম টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ।

থানা পুলিশের প্লেয়ার নাদিমের ৪৮ রানে ভর করে ১০ ওভারে ৪ উইকেটে ৯১ রানের টার্গেট দেয় আশাশুনি রিপোর্টার্স ক্লাবকে ।

৯২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে আশাশুনি রিপোর্টার্স ক্লাব ক্রিকেট টিম নির্ধারিত ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৭৭ রান করতে সক্ষম হয়। ফলে ১৪ রানের ব্যবধানে জয়লাভ করে আশাশুনি থানা ক্রিকেট টিম । খেলায় ম্যান অফ দা ম্যাচ নির্বাচিত হন আশাশুনি থানা ক্রিকেট টিমের অধিনায়ক ওসি নজরুল ইসলাম।

খেলা পরিচালনা করেন আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক আনিসুর রহমান ও উপজেলা শিক্ষক সমিতির সভাপতি শরিফুল ইসলাম।

খেলায় ধারাভাষ্যে ছিলেন সমবায় অফিসার সন্যাসি মন্ডল ও আশরাফ হোসেন। খেলার শেষে রানার্স আপ টিমের পক্ষে অধিনায়ক রাবিদ মাহমুদ চঞ্চল ও চ্যাম্পিয়ান টিমের অধিনায়ক ওসি নজরুল ইসলাম পুরস্কার গ্রহন করেন। এসময় সকল প্লেয়ারকে মেডেল দিয়ে পুরস্কৃত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন আশাশুনি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জিএম মুজিবুর রহমান, আশাশুনি রিপোর্টার্স ক্লাব ও আশাশুনি থানার সদস্য বৃন্দ। খেলা চলাকালীন সময় বাদক দল মনোমুগ্ধকর বাদ্য পরিবেশন করে উপস্থিত দর্শকদের মাতিয়ে রাখেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর