1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মিশিগানে মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত ও নতুন কমিটি গঠনে সংবাদ সম্মেলন মিথ্যা নারী কেলেংকারীর নিউজের প্রতিবাদে ডুমুরিয়ায় সংবাদ সম্মেলন রেলওয়ে কারখানার উৎপাদন সক্ষমতা ৩ গুণ বাড়ানো হবে—সৈয়দপুরে ডিজি আফজাল হোসেন সৈয়দপুরে আল-সামস্ হোটেলের মালিক সালাহউদ্দিনের ইন্তেকাল রেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে হারাল বাংলাদেশ কপিলমুনিতে ছোট ভাইয়ের ধাক্কায় বড় ভাই নিহত মুন্সীগঞ্জের গজারিয়ায় অগ্নিকান্ডে ১৩টি রুম ভষ্মীভূত! সাতক্ষীরায় গহনা ছিনতাইকালে নারীর মাথা ও কপাল ইট দিয়ে থেতলে হত্যা পাকিস্তানে ফিরলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি, ফের যাচ্ছে রাশিয়া পাইকগাছায় ভ্রাম্যমান আদালতের অভিযানে বাল্যবিবাহ পন্ড, ভূয়া কাজী ও বরকে জরিমানা

কপিলমুনিতে অসুস্থ্য দুস্থদের মধ্যে জিয়া প্রাইমারি হেলথ কেয়ার সেন্টারের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ১২৫ বার পঠিত
kapilmuni-medicalcamp-10601

নিজস্ব প্রতিবেদক ::


খুলনার পাইকগাছায় জিয়া প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার-এর উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়েছে।

উপজেলার হরিঢালী ইউনিয়নের নগর শ্রীরামপুরের মুন্সিবাড়ীতে অবস্থিত সেন্টারে এদিন সেখানকার অন্তত পাঁচ শতাধিক গুরুতর অসুস্থ, হতদরিদ্র ও দুঃস্থ নারী-পুরুষ এবং শিশুদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়।


বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসস এর চেয়ারম্যান ও দৈনিক ইত্তেফাকের যুগ্ম সম্পাদক আনোয়ার আলদীনের ব্যবস্থাপনায় জিয়া প্রাইমারি হেলথ কেয়ার সেন্টারে অনুষ্ঠিত মেডিকেল ক্যাম্প পরিচালনা করেন, দেশের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ পিজি হাসপাতালের ডাঃ মাগফুর রহমান, ঢাকার ক্যান্সার হাসপাতালের সহযোগী প্রফেসর ও ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালের চীফ কনসালট্যান্ট প্রখ্যাত চিকিৎসক ডা. আবদুস সালাম ও পাইকগাছা উপজেলা বিএনপ’র সভাপতি সুপরিচিত চিকিৎসক ডাঃ আবদুল মজিদ উপস্থিত থেকে রোগী দেখে ব্যবস্থাপত্র প্রদান করেন। এসময় উপস্থিত থেকে অন্যান্যদের মধ্যে রোগী দেখেন, খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের বিশিষ্ট চিকিৎসক ডাঃ আশিক, ডা. হাফিজ, ডা.প্রত্যাশা, ডা. সিফাত, ডা. অয়ন, ডা. আসিফ রোগী দেখে চিকিৎসাপত্র প্রদান করেন।


ফ্রি মেডিক্যাল ক্যাম্প আয়োজনে অন্যতম সহযোগী ছিলেন, নিরাপদ সড়ক চাই (নিসচা) পাইকগাছার সভাপতি ও কপিলমুনি প্রেসক্লাবের আহ্বায়ক এইচএম শফিউল ইসলাম, সমাজসেবক শেখ অলিউল ইসলাম, মাওলানা জিএম মোশাররফ হোসেনসহ অন্যান্যরা।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিত্ব সরদার খাইরুল ইসলাম, সরদার মেজবার, বিএনপি নেতা সাবেক চেয়াররম্যান শাহাদাত হোসেন ডাবলু, কপিলমুনি বনিক সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম, মেহেরুন্নেসা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রহিমা আক্তার শম্পা, চীনেরগুয়াংজুর সান ইয়েট সান বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক জি এম আমিনুল ইসলাম, সাংবাদিক ও মানবাধিকার নেতা এসএম মোস্তাফিজুর রহমান পারভেজ, রথখোলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক পার্থ হালদার প্রমুখ।

বিশেষজ্ঞ চিকিৎসকগণ সকাল থেকে বিকাল নাগাদ অত্যন্ত যতœসহকারে রোগী দেখেন।

আয়োজকরা জানান, ফ্রি মেডিকেল ক্যাম্প উপলক্ষে সকাল থেকে স্থানীয়দের পাশাপাশি এলাকার হতদরিদ্র, দুঃস্থ নারী-পুরুষ জিয়া প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার প্রাঙ্গণে সমবেত হন। পরে পর্যায়ক্রমে তাদেরকে চিকিৎসা দেয়া হয়।

বিশেষ করে সর্দি জ্বর, কাশি, চর্মরোগ, ডায়াবেটিস, কিডনি রোগ, হার্ট, গ্যাস্ট্রিক, গাইনি সমস্যা, অর্থোপেডিক, চক্ষু, শিশু রোগ, নাক-কান-গলাসহ বহুবিধ জটিল কঠিন রোগের চিকিৎসার ব্যবস্থাপত্র প্রদান করেন।

ক্যাম্পে ব্যবস্থাপত্রের সাথে তাৎক্ষনিক রোগীদের মধ্যে প্রায় অর্ধ লাখ টাকার ওষুধ প্রদান করা হয়। সামগ্রিক ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনায় ওষুধপত্র ও আর্থিক সহায়তা করেন, বাংলাদেশ ফার্টিলিটি হাসপাতালের চেয়াারম্যান দেশের প্রখ্যাত বন্ধ্যাত্ব চিকিৎসক ডা.এস. এম খালিদুজ্জামান।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর